Home OTT OTT তে ‘গ্ল্যাডিয়েটর ২’!

OTT তে ‘গ্ল্যাডিয়েটর ২’!

13
0

২০০০ সালের মহাকাব্যিক ঐতিহাসিক নাটক গ্ল্যাডিয়েটরের দ্বিতীয় ভাগ অর্থাৎ ‘গ্ল্যাডিয়েটর ২’ দেখা যাবে ওটিটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম এ। রিডলি স্কট পরিচালিত এই ছবিতে পল মেসকাল , ডেনজেন ওয়াশিংটন এবং পেদ্রো পাস্কাল মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। ছবিটি প্রাথমিকভাবে ২০২৪ সালে বড় পর্দায় মুক্তি পায়। এবার মুক্তি পাচ্ছে ওটিটি স্ট্রিমিং প্লাটফর্মে। ‘গ্ল্যাডিয়েটর ২’ লুসিলা এবং ম্যাক্সিমাসের পুত্র লুসিয়াসের গল্প বলে, যাকে জেনারেল একাসিয়াসের নেতৃত্বে রোমান আক্রমণকারীরা উত্তর আফ্রিকায় বন্দী করে দাসত্বে বাধ্য করে। ২০২৪ সালের মুক্তি পাওয়ার পর গ্ল্যাডিয়েটর ২ ডিজিটাল প্লাটফর্মে আসে এবং এখন অনলাইনে স্ট্রিমিং এর জন্য উপলব্ধ। যারা প্রেক্ষাগৃহে ছবিটি দেখেননি তাদের জন্য অ্যামাজন, প্রাইম ভিডিও, নেটফ্লিক্স এবং জি৫ তে উপলব্ধ করা হয়েছে।

image 72

পল মেসকাল , ডেনজেন ওয়াশিংটন এবং পেদ্রো পাস্কাল ছাড়াও ‘গ্ল্যাডিয়েটর ২’ ছবিতে অভিনয় করেছেন কনি নীলসেন , জোসেফ কুইন, ফ্রেড হেচিংগার, লিওর রাজ, ডেরেক জ্যাকোবি, পিটার মেনশাহ, ম্যাট লুকাস, আলেকজান্ডার করিম, ইউভাল গোনেন, রিচার্ড ম্যাককেব, টিম মেকইনার্নি, অ্যালেক উটগফ, রোরি ম্যাককান, ইয়ান গেল এবং রিয়ানা ডুস। ‘গ্ল্যাডিয়েটর ২’ সেরা পোশাক ডিজাইনের জন্য ৯৭তম একাডেমী পুরস্কারের জন্য একটি মনোনয়ন পেয়েছে। ‘গ্ল্যাডিয়েটর ২’ লিখেছেন ডেভিড ফ্রানজোনি, পিটার ক্রেগ এবং ডেভিড স্কারপা। স্কট ফ্রি প্রোডাকশনের ব্যানারে গ্ল্যাডিয়েটর ২ প্রযোজনা করেছেন লুসি ফিশার, ডেভিড ফ্রানজোনি, মাইকেল প্রুস , রেডলি স্কট, ডগলাস উইক। ছবিটির সংগীত পরিচালনা করেছেন হ্যারি গ্রেগসন উইলিয়ামস এবং চিত্রগ্রহণ করেছেন জন ম্যাথিসন।

image 73

Tollyworld। Edited by: Priti Karmakar

Mar 14 , 2026