‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত অভিনেতা চার্লি হিটন আসন্ন পিকি ব্লাইন্ডার্স সিক্যুয়েল সিরিজে চার্লস সেলবি চরিত্রে যোগ দেবেন। ওটিটি প্লাটফর্মটি শুক্রবার এই খবরটি ঘোষণা করেছে এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে চার্লস সেলবি হিসেবে চার্লি হিটনের ফার্স্ট লুক প্রকাশ করেছে। ‘পিকি ব্লাইন্ডার্স: দ্যা ইমোর্টাল ম্যান’ শিরোনামের পিকি ব্লাইন্ডার্স সিনেমাটি ২০২৬ সালের ৬ মার্চ নির্বাচিত প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এবং ২০২৬ সালের ২০ মার্চ নেটফ্লিকসে আসে। তবে , ‘পিকি ব্লাইন্ডার্স: দ্যা ইমোর্টাল’ ম্যান ফিচার ফিল্মটির পর স্টিভেন নাইট নির্মিত একটি নতুন সিক্যুয়েল সিরিজের মাধ্যমে গল্পটি এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
চার্লি হিটনের চরিত্রের প্রথম ঝলক প্রকাশ করে নেটফ্লিক্স লিখেছে , “চার্লি হিটন চার্লস সেলবি হিসেবে পিকি ব্লাইন্ডার্সের পরবর্তী প্রজন্মে যোগ দিচ্ছেন। আরও বলা হয়েছে, ” চার্লস এখন স্বাভাবিক জীবনকে মেনে নিয়েছে এবং বহু বছর ধরে তার সৎ ভাই ডিউক এর সাথে তার দেখা হয়নি। সেই পিকি ব্লাইন্ডার্স এবং সেলবিদের ভোগবাদী জীবনধারার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে। কিন্তু নিজের রক্তের সম্পর্ক থেকে কি কখনো মুক্তি পাওয়া যায়?”

একটি আনুষ্ঠানিক বিবৃতিতে পিকি ব্লাইন্ডার্স এর স্রষ্টা স্টিভেন নাইট বলেছেন ,”আমি অত্যন্ত আনন্দিত যে আমরা পিকি ব্লাইন্ডার্স এর একটি নতুন যুগের ঘোষণা করছি। যার গল্প কে ৫০ দশকের গোড়ার দিকে যুদ্ধ পরবর্তী নিয়ে যাওয়া হচ্ছে।” তিনি আরো বলেন, “আমরা অত্যন্ত ভাগ্যবান যে জেমি বেল টমি সেলবির বড় ছেলে ডিউকের ভূমিকায় এবং চার্লি হিটনও প্রধান ভূমিকায় অভিনয় করছেন। আরো অনেক উত্তেজনাপূর্ণ অভিনয় শিল্পীর নাম ঘোষণা করা হবে এবং পিকি আবার পথে নামছে।” জানা যাচ্ছে , পিকি ব্লাইন্ডার্স সিকুয়্যাল সিরিজটির প্রেক্ষাপট ১৯৫০ -এর দশক এবং এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন চলচ্চিত্রের ঘটনার পর থেকে গল্পটিকে এগিয়ে নিয়ে যাবে। চার্লি হিটন ছাড়াও, বিলি এলিয়ট অভিনেতা জেমি বেল টমি শেলবির বড় ছেলে ডিউকের ভূমিকাই অভিনয় করছেন। উল্লেখ্য, পিকি ব্লাইন্ডার্স সিক্যুয়েলটিতে ছয় পর্বের দুটি নতুন সিজন থাকবে।
Tollyworld। Edited by: Priti Karmakar
May 23, 2026









