দুর্গাপুজোর উৎসবকে আরও রঙিন করে তুলতে বাঙালির চিরাচরিত রসনাকে সামনে রেখে কলকাতার Royal Bengal Room-এ আয়োজিত হল বিশেষ পুজো আয়োজন ‘Royal Bengal Bhuri Bhoj’-এর উন্মোচন। মঙ্গলবার, ৬ অক্টোবর, City Centre 1-এর Royal Bengal Room-এ আয়োজিত এই অনুষ্ঠানে প্রকাশ করা হয় আসন্ন দুর্গাপুজোর জন্য বিশেষভাবে সাজানো বুফে মেনু।


বাঙালির ঐতিহ্যবাহী খাবার, ঘরোয়া স্বাদ এবং উৎসবের আমেজকে একসঙ্গে পরিবেশন করায় এই বিশেষ আয়োজনের মূল লক্ষ্য। ১৬ থেকে ২১ অক্টোবর ২০২৬ পর্যন্ত চলবে এই দুর্গাপুজো স্পেশাল ‘Bhuri Bhoj’। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সামনে তুলে ধরা হয় পুজোর বিশেষ মেনুর নানা পদ। এই বিশেষ বুফেতে রয়েছে ঠাকুর বাড়ির নিরামিষ চপ, মিন্ট-ট্যামারিন্ড চাটনি, আম কাসুন্দি পনির টিক্কা-সহ একাধিক নিরামিষ পদ। আমিষপ্রেমীদের জন্য রয়েছে Royal Bengal Gondhoraj Fish Finger এবং Cox’s Bazar Murghir Cutlet। পাশাপাশি থাকছে দই বড়া, রাজ কচুরি, আলু টিক্কি চাট, ফুচকা স্টেশন এবং কলকাতা কাঁঠি রোলের মতো জনপ্রিয় স্ট্রিট ফুড।

মূল বুফেতে থাকছে লেবু পাতা দিয়ে মাখা সবজি, দই বড়া, আলু কাবলি, পোমেলো-বাতাবি লেবুর সালাদ, পঞ্চফোড়ন ডিমের চিকেন সিজার স্যালাড, কুমড়ো কাঞ্চালঙ্কার, আলু ভাতে, ডাল এর ভাতে-সহ নানা পদ। গরম পদের তালিকাতেও রয়েছে বাঙালির পছন্দের একাধিক ঐতিহ্যবাহী খাবার—ছানার কালিয়া, ভাজা মশলা আলুর দম, চালকুমড়ার জল ভাজা, সর্ষে পোস্ত পটল ভাজা, দাদ চিংড়ি, মুড়িঘন্ট, পাবদা সর্ষে বাটা, গোলবাড়ির কষা মাংস এবং Royal Bengal Room Style Chilli Chicken। খাবারের সঙ্গে থাকছে নানা ধরনের আচার, চাটনি, টক দই ও অন্যান্য সঙ্গী পদ। আর পুজোর ভোজের শেষ পাতে থাকছে বর্ধমানের সীতাভোগ, বেঙ্গলি মালপুয়া, রসগোল্লা, নবদ্বীপের মিষ্টি দই এবং সরদীয়ার মিষ্টি মন্টেকালো-সহ একাধিক মিষ্টি পদ।
Royal Bengal Room-এর এই আয়োজনের মাধ্যমে দুর্গাপুজোর আনন্দকে শুধু উৎসবের মণ্ডপে নয়, বাঙালির খাবারের টেবিলেও পৌঁছে দেওয়ার প্রয়াস দেখা গেল। ঐতিহ্য ও আধুনিক পরিবেশনের মেলবন্ধনে ‘Royal Bengal Bhuri Bhoj’ এবারের পুজোয় খাদ্যরসিকদের কাছে অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে বলেই মনে করা হচ্ছে।


Tollyworld। Edited by: Priti Karmakar
Oct 06, 2026









