নাতনি যাতে কখনো বিয়ে না করেন, এটাই চান দিদিমার জয়া বচ্চন। কিন্তু তাঁর এমন ভাবনার পেছনে কি কারণ? বচ্চন পরিবারের সবার কি এক মত?
শ্বেতা বচ্চনের মেয়ে নব্যা নবেলি নন্দা। সম্প্রতি তিনি আইআইএম থেকে এমবিএ শেষ করেছেন। এই মুহূর্তে বাবার পারিবারিক ব্যবসা চালাচ্ছেন নব্যা। তাঁকে নিয়েই এই উক্তি অমিতাভপত্নীর। তাঁর কথায়, “বিয়ে ভীষণ প্রাচীন পন্থী বিষয়” তাই তিনি চান তাঁর নাতনি অর্থাৎ নব্যা যেন কখনও বিয়ে না করেন।

জয়া মনে করেন, তাঁর নাতনি আজকের যুগের মেয়ে। যুগ বদলেছে তাই তিনি নব্যাকে জ্ঞান দেওয়ার কেও নন। তাঁর কথায়, দেখুন যুগ বদলেছে, আজকাল ছোট ছোট ছেলে মেয়েরা আমাকে আপনাকে নিজেদের দাবি বুঝিয়ে দিয়ে বেরিয়ে যাবে। আর বিয়ে নিয়ে লোকের ওই “দিল্লি কা লাড্ডু”র ধারণায় আমি বিশ্বাসী নই। তাই আমার মনে হয় নব্যার বিয়ে করা উচিত নয়, বরং নিজের জীবনটা উপভোগ করুক। আমাদের সময় সই-সাবুদের বিয়ের ধারণা ছিল না। বিয়ের বহু বছর পর সে সব করতে হয়েছে। তাহলে এত বছর আমরা কি অবৈধভাবে ছিলাম? না তো।”
স্বামী অমিতাভ বচ্চনের মতামত জিজ্ঞেস করা হলে জয়া বলেন, আমি ওঁকে কোনোদিন এই বিষয়ে জিজ্ঞেস করিনি। জিজ্ঞেস করলে উনি এটাই বলবেন যে , বিয়ে করাটা জীবনের সবথেকে বড় ভুল।









