
সংসারের ঝামেলা এড়াতে ছেলেকে কি টিপস দিলেন খরাজ? সম্প্রতি বিয়ে হয়েছে খরাজ পুত্র বিহুর। অঙ্কনা দাস ওরফে রোজার সঙ্গে বহুদিনের আলাপ খরাজপুত্রের। রোজাকেই বিয়ে করতে হবে, সিদ্ধান্ত খরাজপত্নীর। সাফ জানিয়ে দেন পুত্র বিহুকে।
বৌভাতের ভেন্যু যখন অতিথি সমাগমে যমজমাট, এক সিংহাসনে বসেছিলেন ছেলে-বৌমা, খরাজ ও তাঁর স্ত্রী। প্রায় গোটা টলিউডই তখন উপস্থিত ছিল সেখানে। নব বর-বধূকে শুভেচ্ছা জানাতে মঞ্চে উঠছেন নিমন্ত্রিতরা। সকলকে হেসে আপ্যায়নও করছেন অভিনেতা। রসিকতাও চলছিল টুকটাক। কিন্তু এর মাঝেই ঘটে গেল এক ঘটনা। ছেলেকে কড়া নির্দেশ দিয়ে স্পষ্ট জানিয়ে দিলেন, যদি ভালো চাও তো বৌমাকে সব দিয়ে দাও। বিয়ের পরবর্তী জীবন ও সুখের সংসার করার জন্য ছেলেকে কিছু টিপস দিচ্ছিলেন অভিনেতা খরাজ। বললেন, বউ নাকি জীবনের আসল গুরু। সেই গুরুর কৃপা পেতেই ধরিয়ে দিলেন তালিকা। দুই দল বিভক্ত হয়ে যায় সেখানে। এই নিয়ে বিহু বলেন, মা ও রোজা হল জুটি, আর এই জুটিরই শক্তি বেশি। আমি আর বাবাই প্রতিদিন এদের সামনে হাত পেতে হাত খরচা চাই। যা দেয় তেমন ভাবেই চলি। বাবা সম্পর্কে বিহু বলেন, বাবা নাকি প্রথম দিন থেকেই এটা করতে বলেছেন। তাঁর কথায়, সব মা ও বউকে দিয়ে দাও এবং হাত খরচা চাও। তাহলেই নাকি সব ঠিক থাকবে, ঠিক রাখবে এবং মসৃণ হয়ে যাবে। বিহু যোগ করেন, আমাদের পরিবার পিতৃতান্ত্রিকতা নয়, বরং মাতৃতান্ত্রিকতায় বিশ্বাস করে। তাই আমাদের বাড়ির হেড বাবা নন বরং মা। আর এবার বউয়ের পালা।









