Home Hollywood A24 এর The Drama-র টিজার দেখুন

A24 এর The Drama-র টিজার দেখুন

7
0

জেন্ডায়া এবং রবার্ট তাদের বিয়ের ফটোগ্রাফারের সাথে দেখা করে। তিনিই প্রথম দুজনের মধ্যে স্পষ্ট উত্তেজনা লক্ষ্য করেন। তিনি তাদের কিছুটা নার্ভাস হওয়া দূর করার জন্য তাদের উঠে দাঁড়াতে বলেন এবং একে অপরের সম্পর্কে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেন। ছবির জন্য পোজ দেওয়ার সময় দম্পতি সব কিছু ঠিকঠাক বলছে বলে মনে হচ্ছে, কিন্তু তাদের মুখ ভিন্ন গল্প বলছে। এরপর যা দেখা যাচ্ছে তা হল কিছু ছবির মন্টেজ, যেখানে তাদের বেশ আনন্দিত দেখাচ্ছে কিন্তু তা বেশিক্ষণের জন্য নয়। শেষ মুহুর্তে আতঙ্ক, রক্তাক্ত নাক এবং বেশ কিছু ক্ষোভের পর , আমরা আবার তাদের একই ছবিতে দেখতে পাচ্ছি। যেখানে তাদের একটি ছবি তোলা হচ্ছে। চরিত্রগুলি যদি সক্ষম হয় তাহলে অবশেষে বিয়ে করার আগে তাদের জন্য একটি দীর্ঘ এবং কঠিন পথ অপেক্ষা করছে। 

AVvXsEgTAZu3m0DA17Dktj92tMLuCOeQAAxa6kIzg0dVMChqZiKaIQ Jx2drn5cYOll04j8kfu E0Fc6g15 6GVGX do2knGhrQeAKSAlOblLC9KJrI0QY4fKc61AqeLGg6w5MFsFaW7tGpieJMLba qJ9CIqKuWabIS9OABa4Es4Qwl437XGpakJYygTOZbiAI=w427 h240

ক্রিস্টোফার বোরগলি পরিচালিত “দ্য ড্রামা” মুভিতে অভিনয় করেছেন রবার্ট প্যাটিনশন এবং জেন্ডায়া। এটি প্রযোজনা সংস্থা A24 তাদের একটি নতুন সম্পর্কের ছবি দ্য ড্রামার টিজার প্রকাশ করেছে। যার মুখ্য চরিত্রে রয়েছেন রবার্ট প্যাটিনশন এবং জেন্ডায়া। যারা তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। গল্পটি একেবারেই অন্যরকম। ছবির মার্কেটিং টিম ছবিটির প্রচারণার জন্য সব দিক দিয়ে চেষ্টা চালিয়েছে। টিজার প্রকাশের ঠিক একদিন আগে তারা বোস্টন গ্লোব এ একটি বাগদাদের বিজ্ঞাপন প্রকাশ করেছে। চরিত্র গুলির নাম এবং বাগদানের আংটি নিয়ে জেন্ডায়ার একটি ছবি ছিল, যা সোশ্যাল মিডিয়ায় শীঘ্রই ভাইরাল হয়ে যায়। 

প্যাটিনশন এর এটি দ্বিতীয় রোমান্টিক ছবি। তাঁর শেষ ছবি ছিল লিন রামসে পরিচালিত “ডাই মাই লাভ”। অন্যদিকে জেনায়াকে শেষ দেখা গিয়েছিল লুকা গুয়াডাগ্নিনোর “দ্য চ্যালেঞ্জার্স” ছবিতে।

AVvXsEi N6pnPIxuQMcvizS2hnicVk3Mz4fNP3gnMRNXdylM6g2wF3iZKGWN0qWuePSuxkSmPILdI0trjvaib5z2uVT5A4Twk3Qu3b Vi1AVRXMFnqfOxJ26p4i0HKo07q FNnWspCesd BeDSKbHQDTqFtxj rqh62x6GxqNXbVgxF3Vu8bM8ws997fBhdTkE=w399 h299

Tollyworld। Edited by: Priti Karmakar 

Jan 03, 2026