মিস্টার পারফেকশনিস্ট আমির খান , তাঁর চলচ্চিত্রের মাধ্যমে শুধু দর্শকদের বিনোদনই দেননি বরং অভিনয় এবং গল্প বলার মূল ধারণাকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন। বিগত কয়েক দশকে তিনি এমন সব চলচ্চিত্র উপহার দিয়েছেন যা বক্স অফিসে হিট হওয়ার পাশাপাশি সমাজকে প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে থমকে দাঁড়িয়ে ভাবতে বাধ্য করেছে। শনিবার অর্থাৎ ১৪ মার্চ অভিনেতা আমির খান তাঁর ৬১ তম জন্মদিন উদযাপন করেছেন। অভিনেতা তার কেরিয়ার জীবনে তারে জমিন পর, থ্রি ইডিয়টস, পিকে এবং গজনী এর মত নানান সুপারহিট ছবি উপহার দিয়েছেন। তবে আজ পর্যন্ত তার দঙ্গল সিনেমার গড়া রেকর্ডটি কোন ছবি ভাঙতে পারেনি।
দঙ্গল ছবিটি আমির খানের কেরিয়ার জীবনের এমন একটি নির্দিষ্ট রেকর্ড ব্রেকার সিনেমা যাকে পুষ্পা ২ , জাওয়ান এবং পাঠানের মতো সিনেমার দিকপাল রাও ছাড়িয়ে যেতে পারেনি।

২০০০ কোটি টাকার চলচ্চিত্র?
আমির খান পুরো কেরিয়ার জুড়ে অসংখ্য হিট, সুপারহিট এবং ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন। তবে বক্স অফিস সংগ্রহের ক্ষেত্রে মিস্টার পারফেকশনিস্ট এর ২০০০ কোটি রুপি আয় করা ছবি দঙ্গল অপ্রতিদ্বন্দ্বী। এটি ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র। চীনে মুক্তির পর ছবিটি ২০০০ কোটি রুপির বেশি আয় করে। বাহুবলি ২, পুষ্পা ২ এবং জওয়ান এর মতো ছবির সংগ্রহকে ছড়িয়ে যায়।
২০১৬ সালের ২৩ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত দঙ্গল ছবিটি বেটি বাঁচাও বেটি পড়াও অভিযানের অংশ হিসেবে ভারতের তিনটি রাজ্যে, অর্থাৎ উত্তর প্রদেশ, হরিয়ানা এবং উত্তরাখন্ডে করমুক্ত মর্যাদা লাভ করে। দঙ্গল হল মহাবীর সিং ফোগাটকে কেন্দ্র করে নির্মিত একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি চলচ্চিত্র। যেখানে তিনি ছয়জন মেয়েকে কুস্তি খেলায় প্রশিক্ষণ দেন। এই ছয় জনের মধ্যে চারজন তার নিজের মেয়ে এবং দুজন তার ভাইজি। তারা সকলেই পরবর্তীকালে বিভিন্ন প্রতিযোগিতামূলক স্তরে পদক জয় করেন। দঙ্গল ছবিটির জন্য আমির খান প্রচন্ড পরিশ্রম করেছিলেন। প্রথমে তিনি ২৮ কিলো ওজন বাড়ান এবং তারপর ২০ সপ্তাহের মধ্যে ২৫ কিলো ওজন কমান। ঠিক এই পরিশ্রমের ফলে এই ছবিটি ৭০ কোটি রুপি বাজেটের বিপরীতে ১,৯৬৮ কোটি থেকে ২,০২৪ কোটি রুপি আয় করে। যেখানে ধুরন্ধর আয় করেছিল ১,৩৪৯ থেকে ১,৪২৮ কোটি রুপি। জওয়ান আয় করেছিল ১,১৪৮.৩২ কোটি রুপি, পুষ্পা ২ এবং পাঠান আয় করেছিল ১০৫০.৩০ কোটি রুপি।

Tollyworld। Edited by: Priti Karmakar
Mar 17, 2026









