Home Bollywood রশ্মিকার অতীত নিয়ে টানাটানি, আইনি হুঁশিয়ারি অভিনেত্রীর!

রশ্মিকার অতীত নিয়ে টানাটানি, আইনি হুঁশিয়ারি অভিনেত্রীর!

17
0

সম্প্রতি বিয়ে করেছেন রশ্মিকা মান্দনা এবং বিজয় দেবরকোন্ডা। নিজেদের ব্যক্তিগত জীবনকে কখনই সামনে আসতে দেননি যুগলে। বিয়ের পর নবদম্পতি ভাগ করে নিয়েছিলেন নিজেদের বিয়ের কিছু মুহূর্ত। সমস্ত অনুষ্ঠান শেষ করে নিভৃতে সময় কাটাতে চেয়েছিলেন দুজনে। তবে নেটিজেনদের একাংশ রশ্মিকার অতীত তুলে ধরেছে সম্প্রতি। দীর্ঘ সাত বছর আগে ভেঙে যাওয়া এক সম্পর্কের পুরনো অডিও ক্লিপ ভাইরাল হচ্ছে ব্যাপক ভাবে। বিয়ের কয়েকদিন পেরোতে না পেরোতেই এহেন আচরণ দেখে মেজাজ হারিয়ে ফেলেছেন রশ্মিকা। নেটিজেনদের মধ্যে যাঁরা এর সাথে যুক্ত তাদের বিরুদ্ধে আইনি হুঁশিয়ারিও দিয়েছেন অভিনেত্রী। অডিও ক্লিপটি সামনে আসতেই ক্ষোভ উগরে দিয়েছেন নায়িকা। তাঁর দাবি, এই ক্লিপটি শুধু পুরনোই নয়, বরং বিকৃত করে পেশ করা হয়েছে। রশ্মিকা বলেন, “গত ২৪ ঘন্টায় যা ভাইরাল হয়েছে তা উদ্দেশ্যপ্রণোদিত। কিছু ব্যক্তিগত পেজ থেকে আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। আমি ভাবছি মানুষ ঠিক কতটা নিচে নামতে পারে। যারা এই বিকৃত অডিও ক্লিপ ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন, তাদের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নেব।” এতদিন নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলেননি রশ্মিকা। তবে এবার তিনি মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, “আমি সব সময় নিজের কাজ আর ইতিবাচক মানসিকতা নিয়ে থাকতে চেয়েছি। কিন্তু কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে আমাকে আক্রমণ করে যাচ্ছে। আর চুপ করে থাকা সম্ভব নয়।”

image 70

রশ্মিকা তাঁর অভিনয় জীবন শুরু করেছিলেন ২০১৬ সালে ‘কিরিক পার্টি’ ছবির হাত ধরে। এই ছবির প্রযোজক ছিলেন রক্ষিত শেঠি। পরে রক্ষিত চিঠির সঙ্গে প্রেমে পড়েছিলেন রশ্মিকা। ২০১৭ সালে তাদের বাগদান সম্পন্ন হয়, তবে ২০১৮ সালে হঠাৎই সেই সম্পর্কে পতন ঘটে। কেন এই সম্পর্ক ভেঙেছিল তা নিয়ে নানান প্রশ্ন উঠলেও, গত ছয় বছর ধরে দুজনেই কোন কথা বলেননি এই প্রসঙ্গে। বিজয় দেবরকোন্ডার সাথে বিয়ের পর হঠাৎই সেই পুরোনো সম্পর্কের কথোপকথন ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। সদ্য বিয়ে করে নিজের সুখী গৃহকোণে অশান্তি আনতে চান না রশ্মিকা। তাই এর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার কথা সাফ জানিয়ে দিয়েছেন অভিনেত্রী।

Tollyworld। Edited by: Priti Karmakar

Mar 14 , 2026