বছরের শুরুতেই অরিজিৎ সিং প্লেব্যাক থেকে অবসরের ঘোষণা করে অবাক করেছিলেন নেটিজেনদের। মন ভেঙেছিল হাজারও শ্রোতাদের। তবে এবার কোন সিদ্ধান্ত নিলেন শ্রেয়া ঘোষাল! কোন গান গাওয়াতে ইতি টানলেন গায়িকা?
শ্রেয়া ঘোষালের গান বিখ্যাত গোটা বাংলায়। পুরো পৃথিবী তার কণ্ঠের ভক্ত। ‘মেরে ঢোলনা’ থেকে ‘চিকনি চামেলি’ এর মত নানা গান উপহার দিয়েছেন অনুরাগীদের। প্রতিটি গানই মুগ্ধ করেছে অনুরাগীদের। তবে ‘চিকনি চামেলির’ মত গান আর গাইবেন না তিনি। এমনটাই জানিয়েছেন গায়িকা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে গায়িকা জানিয়েছেন, ভবিষ্যতে তিনি আর ‘চিকনি চামেলীর’ মত গান গাইবেন না। ‘চিকনি চামেলী’র জন্য কোন অস্বস্তি হয়েছে এমনটা নয়, তবে তিনি এখন বেছে গান গাইবেন। ‘চিকনি চামেলি’ গানটি জনপ্রিয় হওয়ার পর তাঁর কাছে এরকম গানের বহু প্রস্তাব এসেছিল , যেগুলিতে মহিলাদের অসম্মান করা হয়েছে বলে গায়ীকার মনে হয়েছে, তাই তিনি এই সমস্ত গানের অফার গুলি ফিরিয়ে দিয়েছেন। গায়িকার এক বন্ধু এমন একটি গানের প্রস্তাব দিয়েছিলেন যেখানে একটি পঙক্তিতে ছিল “আমাকে চিকেন বানিয়ে খেয়ে নাও”। এরকম পঙক্তি দেখেই গানটি প্রত্যাখ্যান করেন গায়িকা। ‘চিকনি চামেলি’ সম্পর্কে তিনি বলেন ,”এটা শুধুই মজার একটা গান নয়। এর মধ্যে শিল্পের ছোঁয়াও ছিল। তবে কিছুটা সাজেস্টিভও ছিল। সেই সময় অবশ্য আমি বুঝলাম না, আমি কি গাইছি। কিছু ব্যক্তির সঠিক অর্থ বোঝার মত পরিণতিবোধও আমার ছিল না।” এই প্রসঙ্গে তিনি বলেন এখন তিনি সচেতন হয়েছেন এবং কোন গানে আপত্তিকর কথা থাকলে সেই গানগুলি তিনি আর গাইবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে, এইধরনের গান গাইলে সেটি জনপ্রিয় হলে মঞ্চেও গাইতে হয় সেই গান। আপত্তিকর কথা থাকলে শিশুদের সামনে সেই গান গাইতে অস্বস্তি বোধ হয় তাঁর।
Tollyworld। Edited by: Priti Karmakar
Mar 05 , 2026









