প্লেব্যাক থেকে অবসরের পর আবারও মঞ্চে ফিরলেন অরিজিৎ!

12
0

হঠাৎ প্লেব্যাক থেকে অবসর ঘোষণা করায় মন ভেঙেছিল অরিজিৎ সিং এর অনুরাগীদের। অরিজিৎ সিং এর কন্ঠ গোটা বিশ্বের মানুষের মনে গেঁথে আছে। তাই এমন একজন গায়কের হঠাৎ এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেননি অনুরাগী মহল। গায়কের অনুরাগীদের মন ভেঙেছিল এই সিদ্ধান্তে। তবে এবার সেই ক্ষতে প্রলেপ পড়ল বলে মনে হয়েছে। ফিরেছেন অরিজিৎ সিং। প্লেব্যাক নয় , তবে মঞ্চের অনুষ্ঠানে ফের কন্ঠ শোনা গেলো প্রিয় গায়কের।

image 23

প্লেব্যাক থেকে অবসর ঘোষণার দুই সপ্তাহ পর মঞ্চে ফিরলেন অরিজিৎ সিং। দুই সপ্তাহ আগে বিখ্যাত গায়ক এবং সংগীত প্রযোজক অরিজিৎ সিং হঠাৎই প্লেব্যাক থেকে অবসর নেওয়ার ঘোষণা করে অবাক করেছিলেন নেটিজেনদের। অনুরাগীদের মন ভেঙ্গে অরিজিৎ সিং তাঁর পোস্টে লিখেছিলেন , “নমস্কার, সকলকে নতুন বছরের শুভেচ্ছা। শ্রোতা হিসেবে এত বছর ধরে আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে আমি এখন থেকে প্লেব্যাক কণ্ঠশিল্পী হিসেবে কোন নতুন দায়িত্ব গ্রহণ করব না। আমি এটি বন্ধ করছি। এটি একটি দুর্দান্ত যাত্রা ছিল।” এই ঘোষণার পরই শুরু হয় নানা বিতর্ক। সাথে সাথেই মন ভাঙ্গে অনুরাগীদের। তবে এর দুই সপ্তাহ পর, কলকাতায় একটি কনসার্টে সেতার বাদক অনুষ্কা শংকর এবং বাদ্যযন্ত্র বাদক বিক্রম ঘোষের সাথে মঞ্চে একটি লাইভ পারফরমেন্স দিয়ে তার ভক্তদের অবাক করে দিয়েছেন অরিজিৎ। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দর্শকদের ভিড়ে অপ্রত্যাশিত চমক দেখা গেল যখন সেতার বাদক অনুষ্কা শংকর, সন্ধ্যার বিশেষ অতিথি হিসেবে অরিজিৎ সিং-কে মঞ্চে স্বাগত জানালেন। কনসার্টের পরে একটি ভিডিও শেয়ার করে অনুষ্কা শংকর লিখেছেন ,”@arijitsingh -এর গানটি শুনে আমার বাবার খুব কম শোনা বাংলা গানটি জীবন্ত হয়ে ওঠে এবং তারপর কলকাতার সাথে আমাদের নতুন সংগীত ভাগ করে নেওয়া সত্যিই বইয়ের জন্য এক ছিল।” অরিজিত এবং অনুষ্কা মায়া ভরা রাতি পরিবেশন করেছিলেন। এটি মূলত পণ্ডিত রবি শঙ্করের সুরে রচিত একটি বাংলা গান। অনুষ্ঠানের ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সাথে সাথেই অনুরাগীরা উত্তেজিত হয়ে পড়েন। নানান মন্তব্য আসতে থাকে। একজন অনুরাগী লিখেন, “কি প্রাণবন্ত গায়ক তিনি!!! প্রজন্মে একবারই!!” অন্যজন লিখেছেন “অরিজিৎ সিং বলিউডের জন্য যথেষ্ট, এখন কেবল শিকড়ের জন্য।” আরেকজনের মন্তব্য , “অরিজিৎ আসলে এটাই…খাঁটি প্রতিভা”, অন্য একজন ইন্টারনেট ব্যবহারকারীর মন্তব্য “তিনি স্বতন্ত্র শিল্পী হিসেবে ভিন্নভাবে জ্বলজ্বল করেন।”অন্যজনের মতে, “তিনি এখন তার আসল পরিসর দেখাচ্ছেন, কি প্রতিভা।”

image 22

Tollyworld। Edited by: Priti Karmakar

Feb 09 , 2026