হরিয়ানা রাজ্য মহিলা কমিশন ‘টটিরি’ গানে আপত্তিকর কথা ও দৃশ্যের জন্য বাদশার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। ৬ মার্চ পানিপথে হাজির হওয়ার জন্য নোটিশ করার পর, বাদশাকে শুক্রবার বিকাল তিনটের মধ্যে মহিলা কমিশনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে জানা যাচ্ছে , নির্ধারিত সময়ের আগে বাদশা হাজির হতে ব্যর্থ হয়েছেন। সংবাদ সংস্থা পিটিআই অনুসারে, চেয়ারপারসন সাংবাদিকদের সাথে কথা বলে জানান যে, তিনি বাদশার পাসপোর্ট বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন। যাতে তিনি দেশ ছেড়ে যেতে না পারেন এবং তাকে গ্রেপ্তার করা যায়। সংবাদমাধ্যমকে তিনি জানান, “আমি পানিপথের এসপিকে নির্দেশ দিয়েছি, বাদশাকে যে কোন জায়গা থেকে গ্রেফতার করতে এবং তল্লাশির নির্দেশ জারি করতে।” চেয়ারপারসন রেনু ভাটিয়া এর আগে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছিলেন। রেনু বলেন, “যে গানে হরিয়ানার মেয়েদের অশালীন শব্দ ও ভাষায় অপমান করা হয়েছে, সেই গানের জন্য ১৩ মার্চের আগের র্যাপারকে তাদের সামনে হাজির হতে বলা হয়েছে।” চেয়ারপারসন আরোও বলেন যে , “এই বিষয়ে পঞ্চকুলা এবং জিন্দের এফআইআর দায়ের করা হয়েছে।” রেনু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বাদশার প্রতিনিধিত্বকারী ব্যক্তিরা কমিশনের কাছে আরো একটি তারিখ চেয়েছিলেন। যা তারা অনুমোদন করেননি তিনি জাতীয় মহিলা কমিশনকে চিঠি লিখে অনুরোধ করেন যে, দেশে কোন বাদশা শো অনুষ্ঠিত যাতে না হয়। বাদশার প্রতিনিধিত্বকারী অর্থাৎ আইনজীবী দাবি করেন, “আইন অনুযায়ী প্রত্যেকেরই তাদের পক্ষ উপস্থাপনের অধিকার আছে। কিন্তু এখানে তা দেওয়া হচ্ছে না।”

হরিয়ানা পুলিশ শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, বাদশা যাতে দেশ ত্যাগ করতে না পারেন, তার বিরুদ্ধে সম্প্রতি লুক আউট সার্কুলার জারি করার প্রক্রিয়া শুরু করেছে পঞ্চকুলা পুলিশ। তাদের সামনে হাজির হওয়ার জন্য একটি আনুষ্ঠানিক নোটিশ ও জারি করা হয়েছে। তার গ্রেপ্তার নিশ্চিত করার জন্য বেশ কয়েকটি পুলিশ দল গঠন করা হয়েছে এবং বিভিন্ন সম্ভাব্য স্থানে ক্রমাগত তল্লাশি চালাচ্ছে। ‘টটিরি’ গানটি বাদ দেওয়ার পর বাদশা এর কথা এবং ভিজুয়াল নিয়ে তীব্র প্রতিক্রিয়া সম্মুখীন হন তিনি তার ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করেন, যেখানে তিনি আঘাতপ্রাপ্ত অনুভূতির জন্য ক্ষমা চেয়েছিলেন এবং বলেছিলেন যে গানটা সরিয়ে ফেলা হচ্ছে।
Tollyworld। Edited by: Priti Karmakar
Mar 14 , 2026









