৯৮তম একাডেমি পুরস্কার অনুষ্ঠানের বহুল প্রতীক্ষিত আসন্ন সময়ে এই অনুষ্ঠানের আয়োজক অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্ট এন্ড সাইন্স তাদের প্রস্তুতির সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। ২০২৬ সালের অস্কার অনুষ্ঠানের আগে আয়োজকরা উপস্থাপকদের নাম ঘোষণা করেছেন, যার মধ্যে রয়েছেন বলিউডের অন্যতম অভিনেত্রী-প্রযোজক প্রিয়াঙ্কা চোপড়া। ৫ মার্চ বৃহস্পতিবার একাডেমী এই ঘোষণা দেয় এবং ৯৮ তম অস্কারের উপস্থাপকদের তৃতীয় তালিকায় রয়েছেন উইল আরনেট, রবার্ট ডাউনি জুনিয়র , অ্যান হ্যথাওয়ে , গুইনেথ প্যালট্রো এবং পল মে মেশকাল। প্রিয়াঙ্কা চোপড়া এই খবরটি নিজের সমাজ মাধ্যমে শেয়ার করে লিখেছেন “২০২৬ একাডেমী পুরস্কার।” তিনি এর আগে ২০১৬ এবং ২০১৭ সালে একাডেমী পুরস্কার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ২০২৬ সালের গোল্ডেন গ্লোব অনুষ্ঠানে অংশগ্রহণের মাত্র দুই মাস পরেই তার আসন্ন অস্কারে অংশগ্রহণ শুরু হয়। যেখানে লিসার সাথে টেলিভিশন সিরিজ নাটকে সেরা অভিনেতার পুরস্কার প্রদান করেন। প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে তার অ্যাকশন অ্যাডভেঞ্চার ছবি দ্যা ব্লাফের সাফল্যে আনন্দিত। যা বিশ্বব্যাপী স্ট্রিমিং চার্ট এ আধিপত্য বিস্তার করেছে। এবং অ্যামাজন প্রাইম ভিডিওতে ১ নম্বর ট্রেন্ডিংয়ে রয়েছে।

৯৮ তম একাডেমী পুরস্কার অনুষ্ঠানটি ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে এবং অনুষ্ঠানটি ১৬ মার্চ ভারতীয় সময়ে ভোর ৪.৩০ মিনিটে শুরু হবে। অন্যান্য উপস্থাপকদের মধ্যে রয়েছেন অ্যাড্রিয়েন ব্রডি, মাইকি মেডিসন, জো সালদানা, জাভিয়ের বারডেম , ক্রিশ ইভান্স, ডেমি মুর এবং মায়া রুডলফ।
Tollyworld। Edited by: Priti Karmakar
Mar 06 , 2026




