সম্প্রতি, বাদশাকে ঘিরে চলছে তুমুল বিতর্ক। তাঁর গানে মেয়েদের অপমানিত করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে বাদশার বিরুদ্ধে। বাদশার মিউজিক ভিডিও টটিরি নিয়েই শুরু হয়েছে গোলযোগ। তবে এই গান যে তাঁকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে টা হয়তো ভাবতে পারেননি গায়ক। “আমরা সরাসরি তোমার কপালে গুলি করবো” – হুমকি বার্তা লরেন্স বিষ্ণই এর তরফ থেকে।

কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণই এর নজরে বাদশা এই প্রথম নয়। ২০২৪ সালে প্রথম বাদশাকে টার্গেট করে লরেন্স বিষ্ণই গ্যাং। ওই বছর লরেন্স বিষ্ণই এর দল ভোররাতে চন্ডিগড়ের সেক্টর ২৬ এলাকায় দুই নাইটক্লাবের সামনে বিস্ফোরণ ঘটায়, যার মধ্যে একটি লক্ষ্য ছিলেন মালিক বাদশা। ওইদিনের ঘটনার কথা মনে করিয়ে দিয়ে হুমকি বার্তা লেখা হয়েছে বাদশার বিরুদ্ধে। বার্তায় লেখা, “বাদশা, তুমি হরিয়ানার সংস্কৃতি নষ্ট করার চেষ্টা করেছ। ২০২৪ সালের শুরুতে আমরা তোমার ক্লাবে তোমাকে একটি ট্রেলার দেখিয়েছিলাম। এবার আমরা তোমাকে সরাসরি কপালে গুলি করবো।” শনিবার রণদীপ মালিক অনিল পন্ডিত এর একাউন্ট থেকে পোস্ট করা হয়েছে এই হুমকি বার্তা। রণদীপ নিজেকে বিষ্ণই দলের লোক বলে দাবি করেন। বাদশা কে খুনের হুমকি দেওয়ার পাশাপাশি পানিপথে গ্যারি এবং শ্যাঙ্কির অফিসে গুলি চালানোর দায়ও স্বীকার করা হয়েছে। ওই দুই ব্যক্তির বিরুদ্ধে হাওয়ালা কাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলেই জানানো হয়েছে। এর আগেও এই গ্যাং হাওয়ালা কাণ্ডে জড়িত সবাইকে সতর্ক বার্তা দিয়েছিল। এবার ক্ষোভের কারণ মূলত বাদশার টটিরি গানের একটি পঙক্তি নিয়ে। যেখানে বলা হয়েছে, “আয়া বাদশা ডোলি চড়ানে , ইন সবকি ঘোড়ি বানানে”। সমালোচকদের দাবি হরিয়ানার নারীদের অশ্লীল এবং অসম্মানজনকভাবে চিত্রিত করা হয়েছে এই পঙক্তির মাধ্যমে। সরব হয়েছেন হরিয়ানার মহিলা কমিশনও। তাঁদের দাবি , হরিয়ানভি সংস্কৃতিকে ভুল ভাবে উপস্থাপিত করেছেন গায়ক। যার জেরে আইনি ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
Tollyworld। Edited by: Priti Karmakar
Mar 15 , 2026









