“ভাবি জী ঘর পার হ্যায়” এর ভক্তদের জন্য সুখবর! নির্মাতারা শনিবার অর্থাৎ ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে ভাবি জী ঘর পার হ্যায় 2.0 এর ঘোষণা করেছেন। তবে এবার শোতে ফিরছেন শিল্পা শিন্ডে। প্রোমোতে নজর কেড়েছেন শিল্পা শিন্ডে। শিল্পা শিন্ডে আগেই শোটি ছেড়ে দিয়েছিলেন এবং তার চরিত্র অর্থাৎ অঙ্গুরি ভাবিকে শুভাঙ্গি আত্রে দ্বারা প্রতিস্থাপন করা হয়েছিল। তবে এবার শিল্পা আবার ফিরে আসছেন অঙ্গুরী ভাবীর চরিত্রে।
আসন্ন সিজনের প্রোমো টি ইতিমধ্যে নেটপাড়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। শিল্পা শিন্ডের অনুরাগী সহ শোয়ের সকল ভক্তরা শিল্পা শিন্ডের প্রত্যাবর্তনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। টিজারে দেখা যাচ্ছে অঙ্গুরি মনমোহন তিওয়ারি , মনমোহন তিওয়ারি , বিভূতি নারায়ন মিশ্র ,এবং অনিতা বিভূতি নারায়ণ মিশ্র একটি ঘোড়ার গাড়িতে করে আসছেন এবং ঘুনঘাটগঞ্জ নামক একটি রহস্যময় গ্রামে প্রবেশ করছেন। নির্মাতারা পোস্টটির ক্যাপশন দিয়েছেন “ঘুনঘটগঞ্জ কি গাঁলিও সে ঘুংঘাট উঠাকে, আ রহি হ্যায় আসলি সে ভি আসলি ভাবি জী হ্যান্সি কা তড়কা লাগানে। সহি পাকদে হ্যায়! দেখিয়ে নয়ে অবতার মে, #ভাবিজিঘরপারহ্যায়, #টিভি”
ইতিমধ্যেই এটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা, প্রোমোতে প্রতিক্রিয়া জানাচ্ছেন। প্রোমোর কমেন্ট সেকশনে শিল্পা শিন্ডের প্রত্যাবর্তনের জন্য তাদের উচ্ছ্বাস প্রকাশ করছেন। একজন ব্যবহারকারী লিখেছেন “আগেই ওজি ভাবি” আরেকজন লিখেছেন “ও হ্যাঁ ,আমি খুব উত্তেজিত।” আরেকজনের মন্তব্য “শিল্পা জি আগেই ওয়াপাস।”
Tollyworld। Edited by: Priti Karmakar
Jan 06, 2026









