Home Bollywood বক্স অফিসে ইতিমধ্যেই আলোড়ন ফেলেছে ‘ধুরন্ধর ২’!

বক্স অফিসে ইতিমধ্যেই আলোড়ন ফেলেছে ‘ধুরন্ধর ২’!

14
0

‘ধুরন্ধর’ ছবিটি যেমন আলোড়ন ফেলেছিল মুক্তি পাওয়ার পর, ঠিক সেই ভাবেই মুক্তির আগেই বক্স অফিস কাঁপাচ্ছে ‘ধুরন্ধর ২’। মুক্তির আগেই ২ লক্ষেরও বেশি টিকিট বিক্রি করেছে এই ছবি। হিন্দি ছবির সর্বোচ্চ সংগ্রহের একটি নতুন রেকর্ড তৈরি করেছে এটি।

ডিসেম্বরে মুক্তি পেয়েছিল আদিত্য ধরের ‘ধুরন্ধর’ ছবিটি। মুক্তির পর সমাজ মাধ্যমে আলোড়ন ফেলেছিল এই ছবি। এবার একইভাবে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ও বক্স অফিস কাঁপাচ্ছে মুক্তির আগেই। গত সপ্তাহে ছবিটির ট্রেলার প্রকাশের পর প্রিভিউ শোগুলির জন্য অগ্রিম বুকিং শুরু হয়ে গেছে। ৭ মার্চ সকাল ১১.০১ মিনিটে ট্রেলার প্রকাশের পর ‘ধুরন্ধর ২’ এর অগ্রিম বুকিং শুরু হয়। ২৪ ঘন্টার মধ্যে শুধুমাত্র BookMyShow তে ৮৭ হাজার টিকিট বিক্রি হয়েছে। ৯ মার্চ সকাল নাগাদ প্লাটফর্মে এই সংখ্যা ১.৫ লক্ষেরও বেশি এবং সামগ্রিকভাবে ২ লক্ষেরও বেশি দাঁড়িয়েছে। স্যাকনিল্ক-এর মতে, ছবিটির প্রিমিয়ার শোগুলি ভারতজুড়ে ২.০৬ লক্ষ টিকিট বিক্রি করেছে, যার আয় ₹১২.২৯ কোটি। যদিও এই সংগ্রহের বেশিরভাগ অংশ আসল হিন্দি সংস্করণ থেকে এসেছে, তবে তামিল ডাবটিও প্রত্যাশা ছাড়িয়েছে। প্রিভিউ শো থেকে প্রায় ১০ লক্ষ আয় করেছে এটি। ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ এখন প্রিমিয়ার শোগুলি বলিউড ছবির সর্বোচ্চ আয়ের রেকর্ড দখল করেছে, যা ‘স্ত্রী ২’ এর ১০ কোটি টাকার মাইলফলককে ছাড়িয়ে গেছে। প্রিমিয়ারের এখনো ৯ দিন বাকি থাকায় এই সংখ্যা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। প্রিমিয়ারের অগ্রিম বুকিং থেকে প্রাপ্ত আয়ের মাধ্যমে ‘ধুরন্ধর ২’ প্রথম দিনের বেশ কয়েকটি তুলনামূলক বলিউড ছবির আয়কে ছাড়িয়ে গেছে। ‘ধুরন্ধর ২’ প্রভিউ শো থেকে আয় করেছে ১২.২৯ কোটি টাকা। যা একমাস আগের শহীদ কাপুরের ‘ও রোমিও’র প্রথম দিনের আয়ের চেয়ে বেশি। বিশাল ভরদ্বাজের ছবিটি ভারতে মাত্র ৯ কোটি টাকার ব্যবসা করেছে। একইভাবে টাইগার শ্রফের ‘বাঘি ৪’ও গত বছর এই সংখ্যার নিচে ছিল, প্রায় ১২ কোটি টাকা।

image 39

‘ধুরন্ধর’ এবং ‘ধুরন্ধর ২’ , এই দুটি ছবি একই ছবি হিসেবে শুটিং করা হয়েছিল। প্রথম পর্ব মুক্তির কয়েক সপ্তাহ আগেই প্রকল্পটিকে দুটি ভাগে বিভক্ত করা হয়। ‘ধুরন্ধর ২’ তে রণবীর সিং-কে করাচিতে একজন ভারতীয় গুপ্তচর ‘হামজা’ ওরফে ‘জস্কিরতে’র চরিত্রে ফিরিয়ে আনা হয়েছে। সিকুয়েলে তার পেছনের গল্প এবং ২৬/১১ সন্ত্রাসী হামলার জন্য লিয়ারের গ্যাংয়ের বিরুদ্ধে তার প্রতিশোধের চিত্র তুলে ধরা হবে। এছাড়াও ফিরে আসছেন অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত, আর মাধবন, ড্যানিশ পান্ডোর, রাকেশ বেদী এবং সারা অর্জুন। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১৯ মার্চ।

Tollyworld। Edited by: Priti Karmakar

Mar 09 , 2026