Home Music ‘Fa9la’ খ্যাত ফ্লিপেরাচি অক্ষয় খান্নার গানের সাফল্যের পর কি বললেন

‘Fa9la’ খ্যাত ফ্লিপেরাচি অক্ষয় খান্নার গানের সাফল্যের পর কি বললেন

12
0

‘Fa9la’ গানটি ইন্টারনেট এবং সিনেমা হলে ব্যাপক সাড়া ফেলেছে। গানটি গেয়েছেন এবং প্রযোজনা করেছেন বাহরাইনের র‍্যাপার ফ্লিপেরাচি। যার আসল নাম হুসান আসিম। ধুরন্ধর ছবিতে গানটি ব্যবহারের পর সবকিছু বদলে যায়। অক্ষয় খান্নার চরিত্রটি অস্ত্রের জন্য বালুচের কাছে যাওয়ার দৃশ্য গানটি বাজানো হয়েছিল। প্রকাশ্যে আসার সাথে সাথেই গানটি রিল ,নাচের ভিডিও এবং মিমের মাধ্যমে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে ব্যাপক সাড়া ফেলে। এই সম্পর্কে ফ্লিপেরাচি বলেছেন তিনি যে ভালোবাসা পাচ্ছেন, তাতে তিনি স্পষ্টতই মুগ্ধ। তাঁর কথায় “সত্যি বলতে, এটা পাগলামি। আমার ডিএম প্রতিদিনই বিস্ফোরিত হচ্ছে। যারা গানটির জন্য আমাকে ট্যাগ করেছে এবং উপভোগ করছে। তাদের সাথে তাল মিলিয়ে চলতে পারছি না। তবে সময়টা দারুন কেটেছে।” বাহরাইনের এই গায়ক বিভিন্ন জায়গা থেকে মানুষ কিভাবে গানটির সাথে যুক্ত হচ্ছে তা শেয়ার করেছেন। অনেক ভক্ত বার্তা পাঠাচ্ছেন, ভিডিওতে তাকে ট্যাগ করছেন এবং দেখাচ্ছেন যে তারা গানটির কতটা তাল উপভোগ করছেন। ভারতীয় দর্শকরা বিশেষ করে ট্রাকের শক্তি এবং ছন্দ পছন্দ করেছেন। অনেকেই মন্তব্য করেছেন যে গানটি দৃশ্যটিকে অতিরিক্ত শক্তি এবং সোয়াগ দিয়েছে।

AVvXsEi4NY Bym gDMSqEc VXKNFcUccef0m8r7I3TK tP4te8tN9SNV4BFtRRyX2It9avykdaeeV5JQiRp l9C5O0A7qho3aMy48dr 8bEvhO 7TIvhtIQKIiNx9uVTUXI1vPeU vD4HfG2ZGwqKJGMdRFCAGQq Fvu PTZEmNUhcQyFDTJpJuEaY NiDQL7mk=w445 h250

‘Fa9la’ গানটি ধুরন্ধরের পরে ভাইরাল হয়েছে। যা ৫ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত হয়েছিল। এই ছবিতে অভিনয় করেছেন রণবীর সিং ,অক্ষয় খান্না ,অর্জুন রামপাল ,সঞ্জয় দত্ত, আর. মাধবন এবং সারা অর্জুন। ধুরন্ধর ২ তে সম্ভাব্য প্রত্যাবর্তন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ফ্লিপেরাচি বলেছিলেন “আমি এটিকে একটি চমক হিসেবেই রাখতে চাই। কিন্তু আমার মনে হয়, কিছু একটা আছে। আমি আপনাকে এটি সম্পর্কে সব কিছু বলতে চাই না। তবে হ্যাঁ কিছু একটা থাকতে পারে।” ধুরন্ধর না হলেও অন্য কোনো চমক নিয়ে ফিরবেন ‘Fa9la-ফ্লিপেরাচি’, তার আভাস স্পষ্ট।

Tollyworld। Edited by: Priti Karmakar 

Jan 16, 2026