পাঁচ বছরের অভিনয় জীবনে বেশ কয়েকবার বিতর্কে জড়িয়েছে সুনীল পুত্র আহানের নাম। এবার অভিনেতার বিরুদ্ধে অত্যধিক খরচের অভিযোগ তোলেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। এই অভিযোগের বিরুদ্ধে এবার মুখ খোলেন অভিনেতার বাবা সুনীল শেট্টি। কি বললেন তিনি?

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘বর্ডার ২’। যেখানে অভিনয় করেছেন সুনীল পুত্র আহান। প্রথম ছবি ‘তড়প’ দিয়ে অভিনয় জীবন শুরু করেন আহান। এবার তার বিরুদ্ধে অত্যধিক খরচের অভিযোগ করলেন প্রযোজক সাজিদ নাদিয়ারওয়ালা। এই অভিযোগের বিরুদ্ধেই মুখ খুললেন সুনীল শেট্টি। ছেলের বিরুদ্ধে এমন অভিযোগ মানতে নারাজ সুনীল। অভিনেতা জানান , “ও কখনো বেহিসাবি খরচ করাবে না। অন্য কেউ নিজের দুর্বলতা ঢাকতে আহানের বিরুদ্ধে অভিযোগ তুলছে, এটা ঠিক নয়।” অভিনেতার কথায় , তিনি নিজেও কখনও প্রযোজকের টাকার অসৎ ব্যবহার করেননি। তার ছেলেও এইসব খুবই বুঝেশুনে চলেন। অভিনেতা জানিয়েছেন, এমন অভিযোগ ছেলে আহানের কাজের উপর প্রভাব ফেলতে পারে, যা সুনীল কোনোভাবেই মেনে নেবেন না। তিনি বলেন , “আমার টিমের সদস্যরাও জানে, ওরা যদি কখনো বাইরে থেকে আলাদা কিছু খায়, ওদের যদি বিশেষ কিছু প্রয়োজন হয়, সেই বিল যেন কোনভাবেই প্রযোজকের নামে না হয়। আমি নিশ্চিত আহানও ওর টিমের সদস্যদের তেমনি বলে রেখেছে, তাই আমি ওর সম্পর্কে এ কথা মানতেই পারছি না।”
Tollyworld। Edited by: Priti Karmakar
Feb 06, 2026









