Home OTT ফ্রিডম অ্যাট মিডনাইট সিজন ২ এর মুক্তির তারিখ ঘোষণা 

ফ্রিডম অ্যাট মিডনাইট সিজন ২ এর মুক্তির তারিখ ঘোষণা 

6
0

ডমিনিক ল্যাপিংয়ের এবং ল্যারি কলিন্সের একই নামের প্রশংসিত বইয়ের উপর ভিত্তি করে সনিলিভের প্রশংসিত সিরিজ ফ্রিডম অ্যাট মিডনাইট বেশ জনপ্রিয় সিরিজের মধ্যে একটি। মূলত ভারতের স্বাধীনতার পূর্ববর্তী কিছু গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে এই সিরিজটি। জওহরলাল নেহেরু চরিত্রে সিদ্ধান্ত গুপ্তা, মহাত্মা গান্ধী চরিত্রে চিরাগ ভোহরা এবং সর্দার বল্লভ ভাই প্যাটেলের চরিত্রে রাজেন্দ্র চাওলা অভিনীত এই অনুষ্ঠানটি সিজন ১ প্রকাশের পর থেকেই প্রশংসার ঝড় তুলেছেন নেট পাড়ায়। 

AVvXsEg85Xoe6waCwJUcXy eCtummRhdw42WzHqrTRG42D4Mold4o7VhATSa1 xIFaDADl8Pnz5vLviePgtmLRPNLd3O 4AjNEv733XTuY20T65wANn0OvKFMrl6oBALJ5uMtWHRw3DXSnAwXbGBEfx2w3SD8IgOLtVwNiHHTH UZMgfn4aAhOBlDeSdD6HoQLQ=w475 h267

সনিলিভ শুক্রবার ঘোষণা করেছে যে তাদের ঐতিহাসিক নাটক সিরিজ ফ্রিডম অ্যাট মিডনাইট এর দ্বিতীয় সিজন ৯ জানুয়ারি থেকে প্লাটফর্মি স্ট্রিমিং শুরু হবে। চলচ্চিত্র নির্মাতা নিখিল আদ্ভানি এক বিবৃতিতে বলেছেন “এই সময়গুলো ছিল অস্থিরতা সাহস এবং অসম্ভব সিদ্ধান্তের, এমন মুহূর্ত যা একটি নতুন জাতির আত্মাকে রূপ দিয়েছে। এই মরসুমের মাধ্যমে আমরা কেবল সেই রাজনৈতিক করিডোরগুলিকে জীবন্ত করে তোলার দিকেই মনোনিবেশ করিনি, যেখানে ইতিহাস লেখা হয়েছিল বরং সেই মানবিক গল্পগুলোর উপরও মনোনিবেশ করেছি যেগুলি তাৎপর্যপূর্ণ ছিল”

AVvXsEgVl2yZ3c 1i29SMpgnjD 5ablzMeWVLA80o F6jQaA W2I0zKQw8U 0o U6rgreLMs7CJvELuDtRfMAgtfjvJp5bWiyEgwBSO wbWOwYcXmBKHDxB3HTgqTW5S3EvCtqqTGKRZB87q Jco3 jHD6Ydqrrqcc6Ah0fz8gaqio4QrM6VrIHfp9Z8v02kBLE=w471 h265

Tollyworld। Edited by: Priti Karmakar 

Jan 06, 2026