Home Gossip কাঁচা-পাকা চুল , বদলেছে মুখশ্রী – জন আব্রাহাম কি অসুস্থ!

কাঁচা-পাকা চুল , বদলেছে মুখশ্রী – জন আব্রাহাম কি অসুস্থ!

21
0

সুঠাম পেশিবহুল চেহারা, গালে টোল পড়া হাসি , এক সময় বলিউডে ঝড় তুলেছিলেন ‘জিসম’ ও ‘ধুম’ ছবির অভিনেতা জন আব্রাহাম। হাজারও মহিলা অনুরাগীর মনে এখনও রাজ করেন তিনি। সেই জনের হঠাৎ কি হলো? তাঁর ছবি প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন ভক্ত মহল।

পরনে কালো টি-শার্ট ও প্যান্ট। হাতের পেশি এখনো দৃশ্যমান। তবে নজর কেড়েছে তার চেহারার আমূল পরিবর্তন। ওজনও কমে গিয়েছে অনেকটাই। মাথায় কাঁচা-পাকা চুল। এমন অবস্থায় সামনে আসতেই প্রশ্নের ঝড় উঠেছে ভক্তদের মনে। তবে কি তাদের প্রিয় অভিনেতার কিছু হয়েছে? তিনি কি অসুস্থ?

image 3

সম্প্রতি, জনের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে, যেখানে তাকে দেখা যাচ্ছে তাঁর সহযোগী দলের সদস্যদের সাথে। সেখানেই জনকে এমন অবস্থায় দেখে উদ্বিগ্ন দর্শক মহল। জনকে এমন অবস্থায় দেখতে অভ্যস্ত নন তাঁর অনুরাগীরা। তাই তাঁর ছবি দেখে মাথায় আকাশ ভেঙে পড়েছে ভক্ত মহলে। অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করে লিখেছেন “এটা কি হয়েছে জনের? এত বদল! উনি সুস্থ আছেন তো? এই ছবি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি নয় তো?” অন্যজনের প্রশ্ন, “দেখে মনে হচ্ছে ওঁর ওজন হঠাৎ কমে গিয়েছে। ওজন কমে যাওয়ার জেরেই মুখের বলিরেখা স্পষ্ট হয়ে উঠেছে।” আর এক অনুরাগীর কথায় , “ওঁর বয়স এখন ৫৪। চেহারার বদল আশা খুব স্বাভাবিক। দয়া করে ওঁকে নিয়ে খারাপ মন্তব্য করবেন না। উনি সুস্থ আছেন।” আবারও কারও কথায় হয়তো অন্য কোনো নতুন চরিত্রের জন্যই তিনি নিজেই বদল এনেছেন। তবে এই বিষয়ে জনের সমাজমাধ্যমে থেকে কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি।

Tollyworld। Edited by: Priti Karmakar

Jan 29, 2026