সম্প্রতি, একটি ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে চারিপাশে ভক্তদের বিশাল ভিড় জড়ো হয়েছে এবং অস্বস্তিতে রয়েছেন হিনা খান। টিভি ও চলচ্চিত্র জগতের একজন সুপরিচিত অভিনেত্রী হিনা খান কে মুম্বাইতে দেখা গেছে। তাকে দেখার সাথে সাথেই অনেক ভক্ত তার সাথে সেলফি তুলতে ছুটে আসেন এবং ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে হিনা খানকে দেখে ভক্তরা খুবই উত্তেজিত হয়ে পড়েন এবং তার সাথে ছবি তোলার জন্য ভিড় জমান। অন্যদিকে কাছের পাপারাজ্জিরাও ক্রমাগত ছবি এবং ভিডিও ধারণ করছিলেন। ভিড়ের কারণে ছবি তোলাও কঠিন হয়ে পড়েছিল। হিনা খানকে বলতে শোনা যায়, “সবাই চুপ করো… সবাই চুপ করো..“। অভিনেত্রী অনুরোধ করছিলেন নীরবতা বজায় রাখার জন্য, যাতে ভক্তদের সাথে সুন্দর ভাবে সেলফি তুলতে পারেন। অভিনেত্রী কাউকে হতাশ করেননি এবং একে একে বেশ কয়েকজনের সাথে সেলফি তুলেছিলেন। উপস্থিত লোকেরা তার এই আচরণে মুগ্ধ হয়েছিল। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসার পর অনেক অনুরাগীই হিনার প্রশংসা করেছেন। কেউ কেউ বলেছেন, তিনি সর্বদা তার অনুরাগীদের সাথে খুব ভালোবাসার সাথে আচরণ করেন। যা তাকে অন্যান্য তারকাদের থেকে আলাদা করে। তবে অনেকেই চারপাশে থাকা ভক্তদের ভিড় দেখে এবং আচরণ দেখে উদ্বেগ প্রকাশ করেছেন। একজন মন্তব্য করেছেন, “মানুষ কি তাকে নিশ্বাস নিতে দিতে পারে?” আরেকটি মন্তব্যে লেখা রয়েছে, “মানুষ কিভাবে ভাবতে পারে এটা স্বাভাবিক?”

হিনা খান অন্যতম জনপ্রিয় টিভি অভিনেত্রী। ‘ইয়ে রিস্তা কেয়া কেহেলাতা হ্যায়’ এর মাধ্যমে তিনি প্রতিটি ঘরে ঘরে পরিচিতি অর্জন করেন। এরপর থেকে অসংখ্য টিভি শো যেমন, ‘বিগ বস’ এবং ‘খাতরো কে খিলাড়ি’র মতো রিয়েলিটি শো এবং চলচ্চিত্রে অভিনয় করেছেন।

Tollyworld। Edited by: Priti Karmakar
Mar 09 , 2026









