Home Music সত্যিই কি ‘বিজেপি’-তে যোগ দিচ্ছেন অরিজিৎ সিং?

সত্যিই কি ‘বিজেপি’-তে যোগ দিচ্ছেন অরিজিৎ সিং?

8
0

কিছুদিন আগেই প্লেব্যাক ছাড়ার ঘোষণা করেছিলেন অরিজিৎ সিং। সেই খবর শুনে অবাক হয়ে গিয়েছিল নেট দুনিয়া। সেই সঙ্গেই আরো একটি খবর ব্যাপক ভাইরাল হচ্ছে। তিনি নাকি ২০২৬ বিধানসভা ভোটের আগে ‘বিজেপি’তে যোগ দিচ্ছেন। সত্যিই কি তিনি ‘বিজেপি’তে যোগ দিতে চলেছেন?

image 90

গত ২৭ জানুয়ারি নিজের সোশ্যাল মিডিয়ায় অরিজিৎ সিং জানিয়েছিলেন , তিনি আর কোন নতুন প্লেব্যাক এর কাজ করবেন না। গায়কের এই সিদ্ধান্ত হতবাক করেছিল সকলকে। তবে এর কারণ নিজের সমাজ মাধ্যমে জানিয়েছিলেন অরিজিৎ। তিনি লিখেছিলেন, স্বাধীনভাবে গান তৈরি করবেন। এই খবরের রেশ কাটতে না কাটতেই ছড়িয়ে পড়ে অরিজিতের বিজেপিতে যোগ দেওয়ার কথা। তবে এই তথ্য কথাটা সত্যি এবং কতটা মিথ্যে তা জানিয়ে দিলেন গায়ক নিজেই। এমনিতে টুইটারে (বর্তমানে এক্স) গায়কের নিজের নামের কোন অ্যাকাউন্ট নেই। তবে ‘WhoamI’ নামে আছেন তিনি। সেখান থেকে মাঝে মাঝেই পোস্ট আসে। আবার খেয়াল খুশি মতো সেটিকে ডিঅ্যাকটিভও করে রাখেন অরিজিৎ। সেই অ্যাকাউন্ট কে ট্যাগ করে এক অরিজিৎ ভক্ত প্রশ্ন করেছিলেন, “দাদা আপনি কি সত্যিই রাজনীতিতে আসছেন?” এর উত্তরে অরিজিৎ লেখেন , “শুধু খবর বানিয়ে দেওয়া লোকের কাজ হয়ে গিয়েছে।” সাথে সাথে এও লেখেন , “আরে না রে বাবা, যা ইচ্ছে বলে দেয় লোক।”

image 91

গত ২৭ জানুয়ারি সকলকে অবাক করে দিয়ে ক্যারিয়ারের মধ্যগগনে পৌঁছে অরিজিৎ হঠাৎ ঘোষণা করেছিলেন প্লেব্যাক থেকে অবসরের কথা। তিনি লেখেন, “সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। গত কয়েক বছর ধরে শ্রোতা হিসেবে আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন , তার জন্য আমি কৃতজ্ঞ। আমি আজ আনন্দের সাথে ঘোষণা করছি যে, প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে আমি আর কোন নতুন কাজ গ্রহণ করব না। আমি এখানেই শেষ করছি। এটা ছিল এক অসাধারণ সফর।” গায়কের ঘোষণার পরই উত্তাল হয়ে ওঠে সমাজ মাধ্যম। অনেকেই মনে করেছেন, প্লেব্যাকের যে বাণিজ্যিক চাপ, তার থেকে ছুটি পেয়ে এখন নিজেকে নতুন ভাবে মেলে ধরতে পারবেন জিয়াগঞ্জের ভূমি-পুত্র। কেউ কেউ বিশ্বাস করতে চাইছিলেন না তারই ঘোষণা। নানান জল্পনা তৈরি হয় অরিজিতের এই সিদ্ধান্তে। তবে প্লেব্যাক থেকে অবসর নেওয়ার কারণও নিজের সমাজ মাধ্যমে (WhoamI) জানিয়েছিলেন অরিজিৎ। তিনি জানিয়েছিলেন, তিনি খুব দ্রুত একঘেয়েমিতে ভোগেন। একই ধরনের গান বা একই ধাঁচের কাজ করতে করতে তিনি ক্লান্ত। তার কথায়, “আমি বোর হয়ে গিয়েছি, বেঁচে থাকার জন্য আমাকে অন্য ধরনের সংগীত নিয়ে কাজ করতে হবে।”

Tollyworld। Edited by: Priti Karmakar

Feb 20 , 2026