Home Television ‘বিগ বস ২০’ তে এবার বিখ্যাত সেতার বাদক ভাগীরথ ভাট ?

‘বিগ বস ২০’ তে এবার বিখ্যাত সেতার বাদক ভাগীরথ ভাট ?

9
0

বলিউডের ভাইজান হঠাৎ সালমান খান সঞ্চালিত অনুষ্ঠান ‘বিগ বস’। বিভিন্ন জনপ্রিয় টিভি রিয়েলিটি শো-গুলির মধ্যে একটি হল ‘বিগ বস’। গত ৭ ডিসেম্বর ২০২৫ তারিখে এর ১৯ তম সিজন শেষ হয়েছিল। গত সিজনে বিগ বসের প্রতিযোগী হয়েছিলেন অনুপমা অভিনেতা গৌরব খান্না এবং রানার আপ হয়েছিলেন ফারহানা ভাট। প্রত্যেকটি সিজনেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে বিগ বস। গত সিজনটি নিয়েও ব্যাপক সমালোচনা হয়েছিল। তবে এবার আসন্ন সিজন অর্থাৎ ‘বিগ বস ২০’ ঘিরে ইতিমধ্যে গুজব শুরু হয়েছে। বিভিন্ন প্রতিযোগীদের নাম উঠে আসছে গুজবের সাথে। শোনা যাচ্ছে, ‘বিগ বস ২০’ তে আসতে চলেছেন বিখ্যাত সেতার বাদক এবং সুরকার ভাগীরথ ভাট।

image 57

ভাগীরথ ভাট একজন বিখ্যাত সেতার বাদক এবং সংগীত রচয়িতা। তিনি সমসাময়িক বৈশ্বিক শব্দের সাথে ধ্রুপদী ভারতীয় সংগীতের মিশ্রণের জন্য সর্বাধিক পরিচিত। IMDB তে প্রাপ্ত তথ্য অনুসারে, তিনি ‘পদ্মাবত’, ‘ভুল ভুলাইয়া ৩’ এবং ‘মিশন রানীগঞ্জে’র মতো ছবিতে সংগীত রচনা করেছেন। বলিউড ছাড়াও তিনি ‘Avatar: The Last Airbender’ এবং ‘The American Gandhi’ এর মত আন্তর্জাতিক প্রকল্পেও কাজ করেছেন। ভাগীরথ ভাটের ইনস্টাগ্রামে ৫৪.৯ হাজার ফলোয়ার রয়েছে।

গুঞ্জন ছড়িয়েছে, ‘বিগ বস ২০’তে একজন প্রতিযোগী হিসেবে যোগ দেবেন ভাগীরথ ভাট। তবে অনুষ্ঠানের প্রতিযোগী তালিকা বা এর সম্প্রচারের তারিখ সম্পর্কে কোন আনুষ্ঠানিক নিশ্চিতকরণ নেই। ‘বিগ বস’ টিম এখনও ভাগীরথ ভাটের যোগ দেওয়া নিয়ে কোন মন্তব্য করেনি।

image 59

Tollyworld। Edited by: Priti Karmakar

Feb 12 , 2026