বিগ বস ১৯ শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তানিয়া মিত্তল। এবার গুঞ্জন তানিয়া মিত্তল নাকি বিয়ে করছেন! নিজের সমাজমাধ্যমে একটি বিয়ের লেহেঙ্গা পরে ভিডিও পোস্ট করে বিয়ের গুঞ্জন ছড়িয়েছেন তানিয়া।সম্প্রতি , তানিয়া মিত্তল নিজের সমাজ মাধ্যমে ব্রাইডাল লেহেঙ্গা পরার ভিডিও শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তুলেছেন। অনুরাগীদের ধারণা , নিজের বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন তানিয়া। তবে এই বিষয়ে কোনো মন্তব্য করেননি বা এই ভিডিওগুলির পেছনের কোন কারণও জানাননি তানিয়া।

তানিয়া বিদ্যালয়ের ইনস্টাগ্রাম পোস্টগুলি অনুরাগীদের মধ্যে বিয়ের জল্পনা ছড়িয়ে দিয়েছে। তবে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। কিছু অনুরাগীদের মতে, ভিডিওগুলি কোন নতুন প্রকল্পের সাথে সম্পর্কিত হতে পারে। একজন ব্যবহারকারী লিখেছেন, “আমার মনে হয় তিনি তার নতুন প্রকল্প দিয়ে আমাদের অবাক করে দেবেন।” অন্যজনের কথায় , “আরাম করুন বন্ধুরা , তিনি একজন ব্যবসায়ী। সম্ভবত তিনি একটি নতুন লেহেঙ্গা ব্যবসা শুরু করছেন।” তানিয়া মিত্তলের ইনস্টাগ্রাম পোস্টে দেখা যায় তিনি অন্য একটি ভিডিওতে নীল লেহেঙ্গা পরে, চারপাশে দাঁড়িয়ে থাকা কর্মীদের সাথে আলাপচারিতা করছেন। সেখানে তানিয়াকে বলতে শোনা যায়, “তুম লোগো কো অ্যাইসা তো লাগ রাহা, বিগ বস ফিরসে চালু হো গ্যায়া (তোমাদের কি মনে হয় না যে বিগ বস আবার শুরু হয়ে গেছে)?।”
আধ্যাত্মিক নেটপ্রভাবি তানিয়া মিত্তল সালমান খান আয়োজিত টিভি রিয়েলিটি শো বিগ বস ১৯-এ অংশগ্রহণ করেছিলেন এবং তৃতীয় রানার আপ হয়েছিলেন। নিজের বিলাসবহুল জীবনধারা প্রদর্শনের মাধ্যমে দর্শকদের বিনোদন দিতে সক্ষম হয়েছিলেন তানিয়া।

Tollyworld। Edited by: Priti Karmakar
Mar 02 , 2026









