Home Hollywood জেনিফার অ্যানিস্টনের ৫৭ তম জন্মদিনে ভালোবাসার মুহূর্ত ভাগ করে নিলেন প্রেমিক জিম...

জেনিফার অ্যানিস্টনের ৫৭ তম জন্মদিনে ভালোবাসার মুহূর্ত ভাগ করে নিলেন প্রেমিক জিম কার্টিস

8
0

জিম কার্টিস এবং জেনিফার অ্যানিস্টনের বন্ধু হিসেবে আলাপ হলেও এখন তাদের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। জেনিফার অ্যানিস্টন গত বছর ওয়েলনেস কোচ এবং লেখক জিম কার্টিসের সাথে তার সম্পর্ক নিজের সমাজ মাধ্যমে প্রকাশ করেছিলেন। দুজনেই মাঝে মাঝেই নিজেদের সমাজ মাধ্যমে সুন্দর ছবি পোস্ট করতে থাকেন। সম্প্রতি, ৫৭ বছরে পা দিলেন ফ্রেন্ডস তারকা। বিশেষ মুহূর্তের ছবি নিজের সমাজ মাধ্যমে শেয়ার করেছেন কার্টিস। যেখানে এই দম্পতি চুম্বন করছেন একে অপরকে। এর ক্যাপশনে লেখা ছিল , “HBD MY ( হার্ট ইমোজি)”।

image 73

জেনিফার অ্যানিস্টনের সাথে জিম কার্টিসের পরিচয় সাধারণ বন্ধুদের মাধ্যমে। জিম কার্টিস একটি সাক্ষাৎকারে বলেছিলেন, জেনিফার অ্যানিস্টনের সাথে তার পরিচয় হয়েছিল পারিবারিক বন্ধুদের মাধ্যমে। তিনি ক্রেগ মিলফিন কে বলেছিলেন , “মূল গল্প ? বন্ধুরা আমাদের পরিচয় করিয়ে দিয়েছে। হ্যাঁ এটাই। আমরা জানতে পেরেছিলাম যে আমাদের পারস্পরিক বন্ধু ছিল এবং আমরা কেবল আড্ডা দিতে শুরু করেছিলাম। এতে অনেক সময় লেগেছিল। আমরা অনেকক্ষণ আড্ডা দিয়েছিলাম এবং আমরা ঘনিষ্ঠ হয়ে উঠেছিলাম।” তাদের সম্পর্কের আয়ু নিয়ে বলতে গিয়ে কার্টিস বলেন , “অনেকদিন এখন মাছ প্রায় এক বছরের কাছাকাছি।” জেনিফার অ্যানিস্টন এর আগে ব্র্যাড পিট(২০০০- ২০০৫) এবং জাস্টিন থেরক্স (২০১৫-২০১৮) এর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

Tollyworld। Edited by: Priti Karmakar

Feb 14 , 2026