সম্প্রতি , অ্যাকশন দৃশ্যে ঠাসা ছবি “কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত” ছবির শুটিং নিয়ে বেজায় ব্যস্ত সুপারস্টার জিৎ। তবে হঠাৎই শুটিং সেটেই ঘটে যায় দুর্ঘটনা। গত পরশু শুটিং সেটে দুর্ঘটনার জেরে হাতে চোট পান নায়ক। জানা যাচ্ছে ,চোট পেলেও চিকিৎসার পর একেবারে সুস্থ আছেন নায়ক। তাই জিৎ-ভক্তদের কপালে ভাঁজ পড়ার আপাতত কোন কারণ নেই।
সপ্তাহ জুড়ে শুটিং করার কথা ছিল তাঁর, তবে দুর্ঘটনার জেরে তা পিছিয়ে যেতে পারে। কবে শুটিং আবার শুরু হবে তা এখনো জানা যায়নি।
এই ছবিতে অনন্ত সিংহ-র চরিত্রে রয়েছেন জিৎ। প্রত্যেকটি ছবিতেই নিজেকে নিংড়ে দিয়ে চরিত্রটিকে সুন্দর করে ফুটিয়ে তোলেন অভিনেতা। এবারও সেভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন শুটিং। তবে দুর্ঘটনার জেরে কিছুদিন বিরতি নিতে হতে পারে তাঁকে। শীতের মরসুমে নায়কের কিছু স্টেজ শো আছে , সেগুলোও আপাতত বাতিল করার কথা ভাবেননি তিনি।
বিধানসভা নির্বাচনের কারণে বছরের প্রথম ভাগে ছবি মুক্তির ভিড় নেই অতটা। তবে বছরের দ্বিতীয়ভাগে নায়ক জিৎ-এর ছবি কবে আসবে তা জানার জন্য মুখিয়ে রয়েছে অনুরাগীরা।
Tollyworld। Edited by: Priti Karmakar
Jan 06, 2026









