আলোচনার কেন্দ্রবিন্দুতে আবারও গায়িকা কণিকা কাপুর। তবে এবার সংগীত শিরোনামে নয় বরং তার ১.৯ লক্ষ টাকার ব্যাগ নজর কেড়েছে। সম্প্রতি , গায়িকার হাতে থাকা একটি ব্যাগ নিয়ে সমাজমাধ্যম উত্তাল। একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে গায়িকা একটি অভিনব ব্যাগ নিয়ে বেরিয়েছেন।
সবার নজরে থাকা এই ব্যাগটি হলো লুই ভিটনের অদ্ভুত পেইন্ট ক্যান ব্যাগ , যা একটি কম্প্যাক্ট , নলাকার মিনি হ্যান্ডব্যাগ , যেটি আকর্ষণীয় বেগুনি ডিজাইন করা। এই ব্যাগটি ভাইরাল হওয়ার সাথে সাথে ব্যবহারকারীর নানারকম মন্তব্য করেছেন। একজন লিখেছেন, “ওহ! আমি ভেবেছিলাম এটি একটি রঙের টিন”। আরেকজন লিখেছেন, “লুই ভিটন ডাব্বাওয়ালাদের রং করেছেন।” অন্যজনের কথায়, “পেইন্ট বক্স হ্যায়।” কিছু কিছু ভক্ত এটি পছন্দ করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে যে গায়িকা ব্যাগটি খুলে দেখাচ্ছেন। বাইরের দিকটাও অস্বাভাবিক মনে হলেও ব্যাগের ভেতরটা আশ্চর্যজনক ভাবে সুন্দর ছিল। ভিডিওতে গায়িকা ব্যাগটি খুলে দেখালেন যে, তিনি এতে কি সংরক্ষণ করেছেন। ব্যাগের ভেতরে কিছু মুদ্রা, লিপস্টিক এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ছিল।

গত বছরের ডিসেম্বরে মেঘালয়ে মেগং ফেস্টিভ্যালে কণিকার একটি অনুষ্ঠান চলাকালীন একজন ভক্ত নিরাপত্তা লঙ্ঘন করে মঞ্চে ছুটে যান এবং তাঁর পা ধরে ফেলেন। হঠাৎ অনুপ্রবেশ দর্শকদের আতঙ্কিত করে তোলে এবং বৃহৎ একটি অনুষ্ঠানে শিল্পীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করে।









