বিনোদনের জগতে এখন তানিয়া মিত্তলকে নিয়ে চর্চার শেষ নেই। বিগ বস ১৯ এর শুরু থেকে শেষ অবধি তানিয়া মিত্তলকে নিয়ে চর্চা লেগেই ছিল নেট দুনিয়ায়। বিগ বস ১৯ এর ঘরে তানিয়া বলেছিলেন “এখানে তো লোকজন আমার ব্যাপারে কিছুই জানে না। খুব সাদামাটা থাকার চেষ্টা করি। আমি কফি পান করতে কোথায় যায় জানেন? গ্বলীয়র থেকে যায় আগ্রা। সেখান থেকে কফি কিনি, কিন্তু পান করি না। কফিটা ঠান্ডা হতে হবে তাই সঙ্গে আইসবক্স নিয়ে যায়। তার মধ্যে রাখা থাকে সেই কফি। সেই কফি আমি তাজমহলের পিছনে একটি বাগানের বেঞ্চে বসে বাগান করি।”
নিজেকে আধ্যাত্মিক নেটপ্রভাবী বলে দাবি করতেন তানিয়া। জানিয়েছিলেন বিশেষ ধরনের মিষ্টি খেতে নাকি প্রায়ই দুবাইয়ে উড়ে যান তিনি। এছাড়াও তাঁর চারপাশে সব সময় ঘুরে বেড়ান ১৫০ দেহরক্ষী। তানিয়ার এইসব মন্তব্যের কারণেই সব সময় চর্চায় থেকেছেন তিনি। দর্শক মহল তার এমন দাবি বিশ্বাস করতে রাজি নয়। এবারও তানিয়ার একটি দাবি শুনে বিস্ফোরক নেট পাড়া। তানিয়ার কথায় তিনি নাকি প্রতি সপ্তাহে কোরিয়া যান এবং তাঁর রূপচর্চা করান ।এমনকি সেখানে তার বড় ব্যবসাও রয়েছে বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি তাঁকে বলতে শোনা যায় “আমার কথা শুনুন প্রতি সপ্তাহে আমি গো থেকে দিল্লি উড়ে যাই। সেখান থেকে আবার কোরিয়া উড়ে যাই। সেখানে গিয়ে আমি কোরিয়ার বিশেষ ত্বক চর্চা করাই। আমার ত্বক দেখেছেন কত উজ্জ্বল!” তানিয়া আরোও বলেন “আমি বাড়িয়ে বলছি না , এগুলো আমার রোজকার ব্যাপার। কোরিয়ায় আমার ব্যবসাও রয়েছে এবং ওখানে আমার বহু ভক্ত রয়েছেন।” এই এই মন্তব্য নিয়ে আবারও চর্চায় উঠে এসেছেন তিনি। তবে এটি তিনি বলেছিলেন একটি বিজ্ঞাপনের জন্য। এই প্রথম অভিনয় করলেন তানিয়া মিত্তল।
Tollyworld। Edited by: Priti Karmakar
Jan 06, 2026









