শাহিদ কাপুরের ‘ও রোমিও’ বেশ কিছুদিন ধরেই চর্চায় ছিল। অবশেষে এক সপ্তাহের বক্স অফিস রিপোর্ট কার্ড হাতে পেল ‘ও রোমিও’। শাহিদ কাপুর এবং তৃপ্তি ডিমরি অভিনীত এই ছবি কত আয় করল এক সপ্তাহে?

বিশাল ভরদ্বাজ পরিচালিত এই ছবি ধীরে ধীরে এগিয়ে চলেছে। ‘ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যকনিল্ক’ এর তথ্য অনুযায়ী সপ্তম দিনে শাহিদ কাপুর অভিনীত অ্যাকশন , রোমান্স থ্রিলারটি আয় করেছে ৩.১৫ কোটি রুপি। এর ফলে ছবিটির মোট আয় এখন ৪৭.১৫ কোটি রুপি। বৃহস্পতিবার ‘ও রোমিও’ তে হিন্দি দর্শকের সংখ্যা ছিল ৮.১৪%। দিনের শুরুতে ধীরগতিতে সকালের অনুষ্ঠান গলিতে দর্শকের সংখ্যা ছিল ৫.৬৩%। বিকেলের অনুষ্ঠান গুলিতে দর্শকের সংখ্যা বেড়ে হয়েছিল ৮.২৭%। এরপর সন্ধ্যার অনুষ্ঠানে দর্শকের সংখ্যা ৭.৮৬% এবং রাতের অনুষ্ঠানগুলিতে দিনের সর্বোচ্চ উপস্থিতি দেখা গিয়েছে, যা ছিল ১০.৮০%।

‘ও রোমিও’ সিনেমাটি নিয়ে পিটিআইয়ের সাথে এক সাক্ষাৎকারে চলচ্চিত্র নির্মাতা জানান যে, তিনি নিশ্চিত ও রোমিও অবশেষে তার চলচ্চিত্রের তালিকায় শীর্ষে থাকবে। তিনি বলেন, “এটি আমার সবচেয়ে সফল ছবিগুলির মধ্যে একটি হতে চলেছে। যারা ছবিটির সমালোচনা করছেন , তাদের হৃদয় ভেঙ্গে দেওয়ার জন্য আমি এই কথাটি বলতে চাই, তারা যাই অনুভব করুক না কেন , এটি আমার জীবনের সবচেয়ে সফল ছবি হতে চলেছে। আমি এই ছবিটি নিয়ে খুব গর্বিত। আমি এতে মোটেও লজ্জিত নই। আমি খুব খুশি। আমি যে হিংস্রতা এবং প্রেমের গল্প তৈরি করেছি তাতে আমি খুব গর্বিত।” এই ছবিটি হুসেন জাইদির ‘মাফিয়া কুইন্স অফ মুম্বই’ বই থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি করা। গল্পটি গ্যাংস্টার উস্তারাকে ঘিরে, যার চরিত্রে অভিনয় করেছেন শহীদ কাপুর। এছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন নানা পাটেকার ,অবিনাশ তিওয়ারি, তামান্না ভাটিয়া, দিশা পাটানি, ফরিদা জালাল এবং বিক্রান্ত ম্যাসি সহ আরো অনেক অভিনেতা-অভিনেত্রী।
Tollyworld। Edited by: Priti Karmakar
Feb 20 , 2026









