প্রেম দিবসে টলিপাড়ায় চার হাত এক হওয়ার ঘটনা নতুন নয়। তালিকায় নাম রয়েছে অনেকেরই। এবার সেই তালিকায় নাম জুড়লো অভিনেতা রনজয় বিষ্ণু এবং অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলীর। প্রেম দিবসেই তাদের গায়ে হলুদ হয়েছে সকালে। বিকেলে হবে আইনি বিয়ে। পরিবার ও বন্ধুবান্ধব সহ টলিপাড়ার আরও সব অতিথিরা উপস্থিত থাকবেন আজ। বিবেকানন্দ পার্কের এক বাড়িতে জমে উঠেছে বিয়ের আসর। জনপ্রিয় বাংলা ধারাবাহিক গুড্ডি তে একসাথে কাজ করেছিলেন শ্যামৌপ্তি-রনজয়। অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের সঙ্গে জুটি বেঁধে একটি ধারাবাহিক কিছুদিন আগেই শেষ করেছেন অভিনেতা। অন্যদিকে শ্যামৌপ্তি অভিনীত ওয়েব সিরিজ রুক্মিণী ভবন দর্শকের প্রশংসা কুড়িয়েছে। এই মুহূর্তে অন্য একটা ছবির কাজ শেষ করেছেন অভিনেত্রী।

শ্যামৌপ্তি-রনজয়ের সম্পর্কের কথা প্রথমে সামনে না এলেও, গত এক বছরে বাংলা ছবির দুনিয়ার সকলেই নিশ্চিত হয়ে গিয়েছেন তাদের সম্পর্ক নিয়ে। অভিনেত্রীর বয়স এখন ২৪। টলি পরেই চোখ রাখলে দেখা যায় ৩০ বছরের আগে কোন অভিনেত্রী বিয়ের আসরে বসতে চান না বা বসেন না তবে শ্যামৌপ্তির দিকটি ব্যতিক্রম। সেই তালিকা থেকে ছিটকে ২৪ বছরেই সাত-পাকে বাঁধা পড়ছেন অভিনেত্রী। এই বিয়ের আসরে যে মেতে উঠবে টলিপাড়া , তাতে সন্দেহ নেই। এখন শ্যামৌপ্তি-রনজয়কে বিয়ের সাজে দেখার অপেক্ষা। আগেই তারা জানিয়েছে যে বিয়ের সাজ হালকা রাখতে চান তাঁরা।
Tollyworld। Edited by: Priti Karmakar
Feb 14 , 2026









