Home Bollywood ৬০০ কোটি পার করল রণবীরের ধুরন্ধর! “রহমান ডাকাত” উদযাপনের মেজাজ থেকে দূরে...

৬০০ কোটি পার করল রণবীরের ধুরন্ধর! “রহমান ডাকাত” উদযাপনের মেজাজ থেকে দূরে কেন ? 

6
0

সম্প্রতি আলোচনার শিখরে রয়েছে রণবীরের ধুরন্ধর। বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে এই ছবি। পরিসংখ্যান অনুযায়ী, ১২ দিনে বিশ্বে এই ছবির আয় ৬১৮ কোটি টাকা। তাই বছর শেষে সাফল্যের উদযাপনের মেজাজে ধুরন্ধর টিম। তবে ‘রহমান ডাকাত’ অর্থাৎ অক্ষয় খান্না এই উদযাপনের মেজাজ থেকে দূরে রয়েছেন। কিন্তু কেন? 

AVvXsEhoPF5kJ3MNKQ WLBHqFkgXlWG Oh50uj109tzfJ7ycvJOugFc HwiX6UrLWt1MiK1QZkratQhqjkguI7lmJnS4ScjoOpCPOISyVkGEHJUIxdfofofDkl XjkDimnffCRHk29XMY7VHhgckWlhX7eicpF pVZT4K9qB2X0 agizAnzwmNRd 8qcWaq9L6g=w398 h224

লম্বা বিরতির পরে অক্ষয় খান্নার প্রত্যাবর্তন সবার মনে দাগ কেটেছে। ধুরন্ধর যতটা রণবীরের ঠিক ততটাই অক্ষয় খান্নারও। তাই তাদের এই সাফল্যের মুহূর্তে অক্ষয়ের উদযাপন বা পার্টি থেকে বিরত থাকা সবার মনে নানান প্রশ্নের জন্ম দিয়েছে। উদযাপনের ভিড় থেকে কেন নিজেকে নিরালায় সরিয়ে নিয়েছেন তিনি? 

AVvXsEisUkI9 R7vIc8PV8NTYOoFAw7y89qj2l3xkDRRBLgbtxjoTHGjMxYKrN1d0kqAEpxOZTNeSczhgSYdfKeU90ZqsSgne pgYFQRDDdWXp26V6gRfo2A4o 3rAqzgLjOkOyHhGxqAG Vxp5wFqF27cu5P78fYW7DlBUYzBMFH82l mLZV4Lxy9uh71gi0M0=w411 h231

জানা গেছে, সাফল্য ধরে রাখতে তিনি ঈশ্বরের শরণাপন্ন হয়েছেন। আলিবাগে নিজের বাংলোয় সকলের শান্তি কামনা করে বিশেষ পুজোর আয়োজন করতে দেখা গিয়েছে তাকে। সাফল্যের রূপে ঈশ্বরের আশীর্বাদ যেন এভাবেই তার উপরে থাকে ,সেই প্রার্থনার জন্যই সম্ভবত নিজেকে সব ধরনের উদযাপন থেকে সরিয়ে, শরণাপন্ন হয়েছেন ঈশ্বরের দরবারে। তার পূজার্চনার ছবি এখন সমাজমাধ্যমে ভাইরাল। ছবিতে দেখা যাচ্ছে সাদা কুর্তা পাজামায় সেজে পুজোয় যোগ দিয়েছিলেন তিনি। দুজন পুরোহিত পুজোর যাগযজ্ঞ করছেন। বরাবরই নাকি অক্ষয় সাফল্যের আড়ম্বরপূর্ণ উদযাপন থেকে নিজেকে দূরে সরিয়ে মাটির কাছাকাছি থাকতেই ভালবাসেন তিনি।

AVvXsEhsPpYT 5mUA2T9texkCVZWkFbc6BipGXbCKw65k wVmToywKOnBxBgB5NcjEDx1YRfK7q75KnzOVdHOzH3xIbLmsroBeDO2D SnTMfXb3 GO9lbmInfP5Q5VX0aCAV9b81aLnIx JBkbSQxWd4yLTzgyL2 l zdApBqd2vk5T Y7BwADqfz2 XEiHk=w344 h249

Tollyworld। Edited by: Priti Karmakar 

Jan 06, 2026