Home Television প্রিন্স নারুলার গ্রেপ্তার নিয়ে জল্পনা 

প্রিন্স নারুলার গ্রেপ্তার নিয়ে জল্পনা 

24
0

সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে প্রিন্স নারুলার গ্রেপ্তার হওয়ার ভিডিও। ভিডিওটি প্রকাশ পাওয়ার সাথে সাথে দ্রুত ছড়িয়ে পড়ে এবং জল্পনার জন্ম দেয়। প্রিন্স নারুলার এই ভিডিওটিকে অনেকেই ভুয়ো বলে চিহ্নিত করেছেন। তাদের দাবি এরকম কোন ঘটনাই ঘটেনি। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বলেছেন “আমি ইন্ডিয়া টিভি ইন্ডিয়ান এক্সপ্রেস এবং টাইমস অফ ইন্ডিয়ার মতো সূত্র থেকে সাম্প্রতিক খবর গুলি পরীক্ষা করেছি। ২০২৬ সালের জানুয়ারিতে দিল্লী পুলিশ কর্তৃক প্রিন্স নারুলার গ্রেফতারের কোন প্রতিবেদন নিশ্চিত করেনি, ভিডিওটিতে এমন সম্পাদিত ক্লিপ ব্যবহার করা হয়েছে যা কোন যাচাই কৃত ঘটনার সাথে মিলে না এটি ভুল তথ্য বলে মনে হচ্ছে।” 

AVvXsEggo437QRepkT8X 7XMga1rYAKLVenme1l DadIDeNXDZrXmsPDuU9kN9tR WvrVPZlUgKli2SH890Ooxd6FG07NC0hKX0MjENCa6kRJ SmgGq 6GZkJM wl3qkUoD3kgAGOBHjBPXhMhGVNUdTqSCkEVTOl9c 0qs9CETJ3aTz mthm yJZx0ziS8pBv8=w463 h259

অবশেষে ভাইরাল হওয়া গ্রেফতার ভিডিও নিয়ে নীরবতা ভাঙলেন প্রিন্স নারুলা। জল্পনার অবসান ঘটিয়ে প্রিন্স নারুলা এর স্পষ্ট জবাব দিয়েছেন। তিনি সমস্ত দাবি উড়িয়ে দিয়ে বলেছেন “এটি একটি ব্র্যান্ড শুটের অংশ ছিল ,আমাকে গ্রেফতার করা হয়নি।” প্রিন্স নারুলা এর আগে রোডিজ, স্প্লিটসভিলা এবং বিগ বসের মতো শো জিতেছেন।

Tollyworld। Edited by: Priti Karmakar 

Jan 09, 2026