‘ধুরন্ধর’ মুক্তি পাওয়ার সাথে সাথেই বক্স অফিসে উত্তেজনা ছিল তুঙ্গে। অভিনেতারাও তাদের অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন এই ছবির জন্য। বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করে নজির গড়েছিল আদিত্য ধর পরিচালিত এই ছবি। রণবীর সিং এই ছবির জন্য পারিশ্রমিক নিয়েছেন ৩০ থেকে ৫০ কোটি টাকা। বাকি অভিনেতারাও বড় অংকের পারিশ্রমিক নিয়েছেন ‘ধুরন্ধরে’র জন্য। তবে সানি দেওল এই ছবিতে কোন অভিনয় না করেই নাকি পেয়েছেন কোটি কোটি টাকা। কিন্তু কেনো ?

“ঘায়েল হু ইসিলিয়ে ঘাতক হু” – এটি আদিত্য ধরের ‘ধুরন্ধর’ ছবিতে ব্যবহার করা একটি জনপ্রিয় সংলাপ। ‘ঘায়েল’ এবং ‘ঘাতক’ এই দুটি ছবিতেই অভিনয় করেছিলেন সানি দেওল। ‘ঘায়েল’ এবং ‘ঘাতক’ এই দুটি সানি দেওল অভিনীত অন্যতম সফল ছবি। তাই এই ছবি দুটির নাম ব্যবহার করার জন্য কোনরকম রয়্যালটি অর্থাৎ স্বত্ব কি সানি দেওল কে দিয়েছেন ধুরন্ধরের নির্মাতারা? এই প্রসঙ্গে সানি দেওল এক সাক্ষাৎকারে জানিয়েছেন, “আসলে পরিচালক আমার অনুরাগী। আমার ছবি উনি দেখেছেন। ‘ঘায়েল’ , ‘ঘাতক’ এই ছবিগুলি উনি দেখেছেন। তাই আমার মনে হয় শ্রদ্ধার জায়গা থেকেই এই ছবির নামগুলো উনি ব্যবহার করেছেন ওই সংলাপে। পুরো বিষয়টাই আমার খুব মিষ্টি লেগেছে।”
‘ধুরন্ধরে’র পর মুক্তি পেয়েছে সানি দেওলের ‘বর্ডার ২’। ধুরন্ধর ছবির মতোই এটিও বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল। ইতিমধ্যেই, ৩১৮ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। অন্যদিকে ২৬ মার্চ মুক্তি পাবে ‘ধুরন্ধর ২’।
Tollyworld। Edited by: Priti Karmakar
Feb 18 , 2026









