বিজয় থালাপতির ‘জন নয়াগান’, যা ভক্তদের জন্য একটি চূড়ান্ত উদযাপন হওয়ার কথা ছিল। সেটি সমস্যার সম্মুখীন হয়েছে। জানা যাচ্ছে অ্যামাজন প্রাইম ভিডিও ছবিটির জন্য তাঁর ওটিটি চুক্তি প্রত্যাহার করেছে। একাধিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী মুক্তির সময়সীমা নিয়ে অনিশ্চয়তার কারণে অ্যামাজন প্রাইম ভিডিও ছবিটির জন্য তাদের পোস্ট থিয়েট্রিকাল স্ট্রিমিং চুক্তি থেকে সরে এসেছে। স্ট্রিমিং প্ল্যাটফর্মটি প্রাথমিকভাবে প্রায় ১২০ কোটি টাকার ডিজিটাল স্বত্ব অর্জন করেছিল। তবে এখন চুক্তিটি বাতিল করা হয়েছে বলে জানা যাচ্ছে। কারণ, ছবিটি কখন সার্টিফিকেশন পাবে এবং প্রেক্ষাগৃহে আসবে সে সম্পর্কে এখনো কোন নিশ্চয়তা নেই।
জানা গেছে, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) এর সাথে সমস্যার কারণে এই বিলম্ব হয়েছে, যা এখনো ছবিটিকে সেন্সর সার্টিফিকেট দেয়নি। প্রতিবেদন অনুসারে, বোর্ড কিছু দৃশ্যের উপর আপত্তি জানিয়েছে, যা সংবেদনশীল বলে মনে করা হচ্ছে। ছবিটি এখন সিবিএফসি এর রিভাইজিং কমিটির কাছে পাঠানো হয়েছে। রিভাইজিং কমিটির জন্য একটি স্ক্রিনিং ৯ মার্চ নির্ধারিত করা হয়েছিল বলে জানা গেছে। কিন্তু কমিটির একজন সদস্য অসুস্থ হয়ে পড়ার কারণে শেষ মুহূর্তে তা বাতিল করা হয়। যার ফলে পর্যালোচনা প্রক্রিয়া আরও বিলম্বিত হয়।

এইচ. বিনোথ দ্বারা পরিচালিত এবং কেভিএন প্রোডাকশন দ্বারা প্রযোজিত ‘জন নয়াগানে’ বিজয় ছাড়াও অভিনয় করেছেন মমিতা বৈজু, পূজা হেগড়ে, ববি দেওল, গৌতম বাসুদেব মেনন, প্রকাশ রাজ, প্রিয়মনি এবং নারাইন। জানা গেছে , বিগ বাজেটের এই প্রকল্পটি ৯ জানুয়ারি মুক্তির পর থেকে বেশ কয়েকটি বাধার সম্মুখীন হয়েছে। সার্টিফিকেশন প্রক্রিয়া এখনও বাকি থাকায় ছবিটির প্রেক্ষাগৃহে মুক্তির তারিখ অনিশ্চিত হয়ে আছে।
Tollyworld। Edited by: Priti Karmakar
Mar 13 , 2026









