Home Bollywood ট্রোল নয় বরং ভালোবাসায় ভরলো কমেন্ট বক্স!

ট্রোল নয় বরং ভালোবাসায় ভরলো কমেন্ট বক্স!

8
0

অভিনেতা অর্জুন কাপুরকে ট্রোলের মুখোমুখি হতে হয়েছে বহুবার। কয়েকদিন আগেও তাঁর কোনো পোস্ট মানেই কমেন্ট বক্স ভরা থাকতো শুধুই ট্রোলিং। নানাভাবে কটাক্ষের শিকার হতেন অভিনেতা। তবে হঠাৎ বদল ঘটেছে অভিনেতার পোস্টের কমেন্ট বক্স জুড়ে। না, এবার ট্রোল নয় বরং ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় তিনি একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, “clarity changes everything”। পোস্টটি শেয়ার করার সাথে সাথেই ভালোবাসায় ভরে উঠেছে কমেন্ট বক্স। কেউ লিখেছেন “you deserve pyaar only”, আবার কেউ লিখেছেন , “He’s a great guy”। অন্যজনের কথায় , “stay strong”। একজন অনুরাগী বলেছেন , “আমরা জানি না কে কি লড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই সদয় হওয়ায় ভালো”।

image 88

আসল ঘটনাটা হলো , মাসের শুরুতে শেয়ার করা অভিনেতার একটি আবেগঘন পোস্ট। ৩ ফেব্রুয়ারি মা মোনা সুরি কাপুরকে স্মরণ করে একটি কোলাজ শেয়ার করেছিলেন অভিনেতা। যেখানে লিখেছিলেন , জীবন ইদানীং তাঁর প্রতি নিষ্ঠুর। তাঁর এই কথায় অনেকের ধারণা , দীর্ঘদিনের ট্রোলিং হয়তো তাঁকে আঘাত করেছে।

Tollyworld। Edited by: Priti Karmakar

Feb 19 , 2026