‘দ্য কেরালা স্টোরি’ ২০২৩ সালের বিতর্কিত একটি ছবি হওয়া সত্ত্বেও , এটি অত্যন্ত সফল ছবি। ‘দ্য কেরালা স্টোরি’ ৩০০ কোটি টাকারও বেশি আয় করেছিল। ‘দ্য কেরালা স্টোরি ২ গোজ বিয়ন্ড’ মুক্তি পাওয়ার সাথে সাথে ধারাবাহিকভাবে এর ব্যবসা বৃদ্ধি পাচ্ছে। এবার দেখে নেওয়া যাক এর দশম দিনের আয়। স্যাকনিল্ক এর প্রতিবেদন অনুযায়ী ‘দ্য কেরালা স্টোরি ২ গোজ বিয়ন্ড’ , দশম দিনে ৩.৩৭ কোটি রুপি আয় করেছে।
‘দ্য কেরালা স্টোরি ২ গোজ বিয়ন্ড’-এর দিনভিত্তিক সংগ্রহ ঠিক কেমন?
প্রথম দিন অর্থাৎ শুক্রবার ০.৭৫ কোটি রুপি। দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার ৪.৬৫ কোটি রুপি। তৃতীয় দিন, রবিবার ৪.৭৫ কোটি রুপি। চতুর্থ দিন অর্থাৎ সোমবার ২.৫ কোটি রুপি। পঞ্চম দিন অর্থাৎ মঙ্গলবার ৪ কোটি রুপি। ষষ্ঠ দিন অর্থাৎ বুধবার ৩.৫ কোটি রুপি। সপ্তম দিন অর্থাৎ বৃহস্পতিবার ২.৭৫ কোটি রুপি। অষ্টম দিন অর্থাৎ শুক্রবার ২.৭০ কোটি রুপি। নবম দিন শনিবার ৩.৭৫ কোটি রুপি এবং দশম দিন অর্থাৎ রবিবার ৩.৩৭ কোটি রুপি। মোট আয় ২২.৩৪ কোটি রুপি। দ্য কেরালা স্টোরি ২ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ২৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে। তবে এই ছবি মুক্তির পর থেকে প্রথম ১০ দিনে ২২.৩৪ কোটি টাকা আয় করতে সক্ষম হলেও, একই সময়ে প্রথম ছবি ‘দ্য কেরালা স্টোরি’ আয় করেছিল ১৩৬.৪৯ কোটি রুপি।

এই ছবিটি ভারতের তিনটি রাজ্যের তিন তরুনীর গল্প। যারা পারিবারিক প্রত্যাশা এবং ঐতিহ্যের চেয়ে ভালোবাসাকে বেছে নেয়। কিন্তু তারা নিজেদের নিয়ন্ত্রণ এবং নীরবতার অদৃশ্য কারাগারে আটকে থাকে। প্রেম এবং বিদ্রোহের গল্প হিসেবে যা শুরু হয়, তা ধীরে ধীরে কারসাজি এবং স্বাধীনতা হারানোর দিকে পরিচালিত করে। কিন্তু যখন সত্য উপেক্ষা করা অসম্ভব হয়ে পড়ে, তখন এই মহিলারা লড়াই করে। তাদের বন্দি দশাকে বেঁচে থাকার লড়াইয়ে রূপান্তরিত করে। কামাখ্যা নারায়ন সিং পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন উল্কা গুপ্তা, অদিতি ভাটিয়া, ঐশ্বর্য ওঝা, সুমিত গাহলাওয়াত এবং অর্জন সিং আউজলা।

Tollyworld। Edited by: Priti Karmakar
Mar 09 , 2026









