বলিউডের তারকাদের সাথে প্রাণনাশের হুমকির ঘটনা নতুন নয়। সলমন খান, কপিল শর্মা ও দিশা পাটানী এই তালিকায় সামিল। এবার পালা রোহিত শেট্টির! তাঁর বাড়ির সামনেও চলল গুলিবর্ষণ। এবারেও কি লরেন্স বিষ্ণই!
২০২৪ সালে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছিল বাবা সিদ্দিকী কে। তারপর থেকে বলিউডের বিভিন্ন তারকা প্রাণনাশের হুমকি পেয়েছেন বারবার। এবার সেই তালিকায় জুড়ল রোহিত শেট্টির নাম। রোহিত শেট্টিকে প্রাণে মারার উদ্দেশ্য নিয়েই তাঁর বাড়ির সামনে গুলি চালিয়েছিলেন দুষ্কৃতীরা। ইতিমধ্যে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুভম লোঙ্কারের নির্দেশে হত্যার ছক কষা হয়েছিল। গঠনে গ্রেপ্তার করা হয়েছে আদিত্য জ্ঞানেশ্বর গায়কি, আনন্দ মারোতে, সিদ্ধার্থ দীপক যেনপুরে, সমর্থ শিবশরণ পোমাজি ও স্বপ্নীল সকতকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে রোহিত কে হত্যা করার ষড়যন্ত্র করেছিলেন ধৃত অভিযুক্ত সমর্থ শিবসরণ এবং অভিযুক্ত শুভম লোঙ্কার। রোহিতকে খুনের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন তাঁর নিরাপত্তারক্ষীরাও। এই ঘটনায় প্রাথমিকভাবে লরেন্স বিষ্ণই গ্যাংকেই সন্দেহ করা হয়। পরে সমাজমাধ্যমে একটি পোস্ট ছড়িয়ে পড়ে, যেখানে বলা হয়, “এটাতো একটা ঝলক ছিল। ও আমাদের কথা না শুনলে, পরের গুলিটা ওর বাড়ির বাইরে নয়। শোবার ঘরে চলবে আর ওর বুকে গিয়ে বিঁধবে। গোটা বলিউড কে এটা আমাদের হুঁশিয়ারি। নিজেদের পথ ঠিক কর, না হলে তোমাদের অবস্থা বাবা সিদ্দিকীর চেয়েও খারাপ হবে। আমাদের শত্রুদের বলছি, প্রস্তুত হয়ে যাও আর অপেক্ষা করো। একটাই দল ছিল, আছে আর থাকবে – লরেন্স বিষ্ণইয়ের দল।”
Tollyworld। Edited by: Priti Karmakar
Feb 02, 2026









