Home Music জুবিন মামলায় জামিন তিন অভিযুক্তের !

জুবিন মামলায় জামিন তিন অভিযুক্তের !

21
0

গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সংগীতানুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন প্রয়াত জুবিন গর্গ। তবে অনুষ্ঠানের আগেই রহস্যজনকভাবে মৃত্যু হয় তাঁর। জানা যায়, সমুদ্রে সাঁতার কাটতে গিয়েই নাকি মৃত্যু হয় জুবিনের। তবে এই মৃত্যু গোটা অসম সহ জুবিনের অনুরাগীদের কেউই মেনে নিতে রাজি নন। বিক্ষোভ চালাতে শুরু করে আসামের জনগণ। তার মৃত্যু ঘিরে তদন্ত শুরু করে পুলিশ। এমনকি জনগণের দাবি মেনে অসম সরকার একটি বিশেষ তদন্ত দল, এসআইটি গঠন করে। এসআইটি-র অভিযোগ অনুযায়ী খুনের অভিযোগ আনা হয় শ্যামকানু মহন্ত, সিদ্ধার্থ শর্মা, শেখরজ্যোতি গোস্বামী এবং অমৃতপ্রভা মহন্তের বিরুদ্ধে। জামিন চেয়ে ইতিমধ্যে আদালতের দ্বারস্থ গায়িকা অমৃতপ্রভা ও জুবিনের দুই ব্যক্তিগত নিরাপত্তারক্ষী। খবর, শনিবার এ বিষয়ে আদালত রায় জানাবে।

image 6

নতুন করে প্রশ্ন উঠেছে জুবিনের মৃত্যুর রহস্য নিয়ে। অনুরাগীদের মনে একটাই প্রশ্ন আবারও ঘুরপাক খাচ্ছে, জুবিন গর্গের মৃত্যুরহস্যের জট কি আদৌ খুলবে? জানা গিয়েছে , কামরূপ মেট্রোপলিটন জেলা ও দায়রা আদালতে ৩ অভিযুক্ত জামিনের আবেদন জানিয়েছেন। শনিবার তাদের আবেদন মঞ্জুর হতে পারে। শুক্রবার সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে , ইতিমধ্যেই জামিন চেয়ে আদালতে আবেদন জানিয়েছেন কণ্ঠশিল্পী অমৃতপ্রভা মহন্ত এবং জুবিনের দুই ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী পরেশ বৈশ ও নন্দেশ্বর বোরা। গুঞ্জন ছড়িয়েছে, শনিবার আদালতে তাদের জামিন মঞ্জুর হতে পারে। এর আগে, ২২ জানুয়ারির শুনানিতে দুই অভিযুক্ত অর্থাৎ উত্তর-পূর্ব ভারতীয় উৎসবের অন্যতম কর্মকর্তা শ্যামকানু মহন্ত এবং প্রয়াত গায়কের তুতো ভাই সন্দীপন গর্গ , তাদের জামিনের আবেদন প্রত্যাহার করে নেন। অন্যদিকে, মামলার অন্য দুই অভিযুক্ত, সিদ্ধার্থ শর্মা এবং ব্যান্ড সদস্য শেখরজ্যোতি গোস্বামী এখনো পর্যন্ত জামিনের জন্য আবেদন করেননি।

Tollyworld। Edited by: Priti Karmakar

Jan 30, 2026