টিআরপি তালিকায় প্রথম স্থান অধিকার নিয়ে প্রতিটি ধারাবাহিকের মধ্যে চলে হাড্ডা হাড্ডি লড়াই। প্রত্যেক সপ্তাহেই ধারাবাহিকগুলি ভিন্নস্থানে থাকে অথবা কোন ধারাবাহিক একই স্থান বজায় রাখে। এইবার টানা দুই সপ্তাহ ধরে টিআরপি তালিকায় ধ্বস। প্রতি সপ্তাহেই ধারাবাহিক গুলির নম্বর ওঠা-নামা হতেই থাকে। তবে এবার টানা দুই সপ্তাহ ধরে প্রত্যেক ধারাবাহিকেরই নম্বর কমেছে। একাংশের মতে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়তো প্রভাব ফেলতে পারে টিআরপিতে। টিআরপি কমার নৈপথে সঠিক কারণ প্রযোজক পরিচালকদের পক্ষে বলা কঠিন। তাই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা টিআরপি কমার একটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে। এই সময় প্রত্যেক বাড়িতেই টিভি প্রায় বন্ধ থাকে। মুঠোফোনও থাকে হাত থেকে দূরে।

এই সপ্তাহের প্রথম স্থানে রয়েছে দুটি ধারাবাহিক, প্রফেসর বিদ্যা ব্যানার্জি এবং পরিণীতা। যদিও সার্বিক নম্বর কম তারা পেয়েছে ৬.৬। এই সপ্তাহের টিআরপিতে দ্বিতীয় স্থানে রয়েছে পরশুরাম আজকের নায়ক। এবার তাদের প্রাপ্ত নম্বর ৬.৪। অন্যদিকে ও মোর দরদিয়া এবং তারে ধরি ধরি মনে করি দুই ধারাবাহিকই নিজেদের জায়গা ধরে রেখেছে। রাঙ্গামাটি তীরন্দাজ ও এই সপ্তাহে তৃতীয় স্থান অধিকার করেছে। তাদের নম্বর ৬.০। ও মোর দরদিয়া ৫.৯ পেয়ে চতুর্থ স্থানে রয়েছে। ৫.৬ পঞ্চম স্থানে রয়েছে তারে ধরি ধরি মনে করি।

Tollyworld। Edited by: Priti Karmakar
Feb 12 , 2026









