Home Television প্রাণঘাতী হামলার কেন্দ্রবিন্দুতে থাকা টিভি অভিনেতা আসলে কে ?

প্রাণঘাতী হামলার কেন্দ্রবিন্দুতে থাকা টিভি অভিনেতা আসলে কে ?

6
0

সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিওকে কেন্দ্র করে আলোড়ন সৃষ্টি হয়েছে সমাজমাধ্যমে। প্রাণঘাতী হামলার শিকার হয়েছেন অনুজ সচদেব। কিন্তু তিনি আসলে কে ? জানুন বিস্তারিত

অনুজ সচদেব আসলে একজন জনপ্রিয় টিভি অভিনেতা। টিভি ইন্ডাস্ট্রিতে তার দুর্দান্ত অভিনয় দিয়ে মুদ্ধ করেছিলেন দর্শকদের। তিনি হঠাৎ প্রাণঘাতী হামলার শিকার হয়েছেন। ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের গোরেগাঁওয়ে। 

ঘটনাটি  কি? 

সম্প্রতি অনুজ সচদেব নিজেই তার ইনস্টাগ্রাম প্রোফাইলে পুরো ঘটনাটি শেয়ার করেছেন। অভিনেতা জানিয়েছেন “আমি প্রমাণ হিসেবে এই ভিডিওটি পোস্ট করছি। সে আমাকে এবং আমার কুকুরকে রড দিয়ে আঘাত করার চেষ্টা করেছিল , কারণ আমি সোসাইটি গ্রুপে তার গাড়ি ভুল জায়গায় পার্ক করা হয়েছে বলে রিপোর্ট করেছিলাম।” এছাড়াও তিনি জানিয়েছেন সোসাইটির সদস্য তাকে লাঠি দিয়ে আঘাত করেছিলেন যার ফলে তার মাথা থেকে রক্তক্ষরণও হয়েছিল। ভিডিওটি ভাইরাল হওয়ার সাথে সাথেই জয়া ভট্টাচার্য, কিশ্বর মার্চেন্ট, নিধি শেঠ এবং সিম্পল কৌল সহ বেশ কয়েকজন অভিনেতা অনুজের সমর্থনে বেরিয়ে আসেন এবং তাকে পুলিশে অভিযোগ দায়ের করার পরামর্শ দেন। 

AVvXsEil35deTb 7hHGBZOYXYDYxDPJhnS2fQJOhwACE1B ozJfl0PiimFNaCGYlOx24Lfu74FhfE6N1qDtiEMA2kjn02EgOPSIJ8r9dTwqmw yjz7sceqsMKvqJolD2 3ynUaBHDPnC9RMsrTwrWAAJJcvSQcQRlfDh70f5PG57lfrHjQ0KePembG67hsWb3R0=w381 h214

অনুজ সচদেব আসলে কে?

টিভি ইন্ডাস্ট্রির সুপরিচিত অভিনেতাদের মধ্যে একজন হলেন অণুজ সচদেব। তিনি তার অভিনয় , শারীরিক গঠন এবং ব্যক্তিত্বের মধ্য দিয়ে ভক্তদের মন জয় করেছেন। ২০০৫ সালে ” “এমটিভি রোডিজ” দিয়ে কর্মজীবন শুরু করেন তিনি। এরপর “সবকি লাগলি বেবো” দিয়ে পরিচিতি লাভ করেন তিনি। অমৃতের চরিত্রে তার অভিনয় দর্শকের মনে দাগ কাটে। এরপর তিনি ‘ইয়ে রিশতা কেয়া কেহেলাতা হ্যায়’, ‘কেয়ামত’, ‘তুজ সাং প্রীত লাগাই সাজনা’ , ‘কিস দেশ মে হ্যায় মেরা দিল’ , ‘সাজন ঘর জানা হ্যায়’, ‘সপ্না বাবুল কা…বিদায়’, ‘সাসুরাল গেন্দা ফুল’ এর মত বেশ কিছু হিট সিরিয়ালে কাজ করেছেন।

AVvXsEihxK3RIADfhWGFruBJqZTvmWGNIMxnLcITBNxGpUUxHRtRXDj4QgvbNhNQaQo2jLbhl7aYaznyEpw17qBaRfgtureAj9JpQFh0NBNSwPTDYf WvGh47MTtOOTSGq I5uVbIH3lpd9uQWg4Gvsnkk0n3bdQ6XphefvIBuBuE80Dr1ng2eZL5RGnXLZLchs=w324 h215

Tollyworld। Edited by: Priti Karmakar 

Jan 06, 2026