বিজয়-রশ্মিকার সম্পর্কের কথা এখন আলোচনার তুঙ্গে। শোনা যাচ্ছে , ২৬ ফেব্রুয়ারি উদয়পুরের এক রাজকীয় প্রাসাদে নাকি বসতে চলেছে তাদের বিয়ের আসর। তবে এই বিষয়ে কোন আনুষ্ঠানিক ঘোষণা করেননি তারকা জুটি। এবার তাদের বিয়ে ঘিরে এক তথ্য সামনে এসেছে। তারা নাকি কোটি টাকার অফার ফিরিয়ে দিয়েছেন। কিন্তু কেন?

বেশ কিছুদিন ধরেই বিজয়-রশ্মিকার বিয়ের কথা ঘুরছে নেটপাড়ায়। নেটপ্রভাবি সকলেই চায়ছে তাদের বিয়ের ঘিরে তথ্য প্রকাশ করতে। তেলুগু সিনেমার জনপ্রিয় পোর্টাল ‘তুপাকি’ এর রিপোর্ট অনুযায়ী, একটি প্রথম সারির ওটিটি প্ল্যাটফর্ম বিজয় দেবরকোন্ডা এবং রশ্মিকা মন্দনার বিয়ের ভিডিওর এক্সক্লুসিভ স্বত্ব কেনার জন্য বিপুল অংকের টাকার প্রস্তাব দিয়েছিল। বিয়ের প্রতিটা মুহূর্ত ক্যামেরাবন্দী করে তা তথ্য চিত্র হিসেবে প্রকাশ করতে চাইছিল ওটিটি প্ল্যাটফর্মটি। এর বিনিময়ে মোটা অংকের চুক্তি করতে চেয়েছিলেন তারা, যেটি ছিল সাম্প্রতিক সময়ে অন্যতম বৃহত্তম অফার। তবে নিজেদের বিশেষ মুহূর্তকে ব্যবসায়িক কাজে লাগাতে নারাজ বিজয়-রশ্মিকা। তাই সবাইকে অবাক করে দিয়ে এই অফারটি ফিরিয়ে দিয়েছেন অভিনেতা-অভিনেত্রী।

বিজয় দেবেরকোন্ডা এবং রশ্মিকা মন্দানা , দুজনেই নিজেদের ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে পছন্দ করেন। তাই বিয়ের মত একটি পারিবারিক অনুষ্ঠান এবং নিজেদের জীবনের বিশেষ মুহূর্তকে ব্যবসায়িক রূপ দিতে নারাজ তারকা জুটি। উদয়পুরের এই রাজকীয় অনুষ্ঠানটি কোন বাণিজ্যিক প্রচার বা লাইমলাইটে না রেখে , ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধু বান্ধবদের উপস্থিতিতেই করতে চাইছেন যুগলে। গঞ্জন অনুযায়ী , গত বছরের অক্টোবরে গোপনে বাগদান সেরেছিলেন নায়ক-নায়িকা। তখন যেমনভাবে প্রকাশ্যে আনেননি বিষয়টি, তেমন ভাবেই অনুষ্ঠিত করতে চাইছেন তাঁদের ‘রয়্যাল ওয়েডিং’।
Tollyworld। Edited by: Priti Karmakar
Feb 14 , 2026









