সলমন খান ও ঐশ্বর্য রাইয়ের সম্পর্কের কথা সবার জানা। তাঁদের সম্পর্ক নিয়ে দর্শকমনে কৌতূহলের শেষ নেই। এক সময় দুজনেই দাপটে কাজ করেছেন বলিউডে। এখনও দুজনেই নিজেদের জীবন গুছিয়ে নিয়েছেন। কিন্তু তবুও তাদের সম্পর্কের আলোচনা হতেই থাকে। সলমন খানের আগেও নাকি এক সুপারমডেলের সাথে সম্পর্কে ছিলেন ঐশ্বর্যা রাই বচ্চন। এবার সামনে এলো সেই সত্যিই! সলমন এবং ঐশ্বর্যর সম্পর্ক খুব কাছ থেকে দেখেছিলেন প্রযোজক-পরিচালক শৈলেন্দ্র সিংহ। এবার তিনিই কোন সত্যি জানালেন?

সলমনের সঙ্গে পরিচালক শৈলেন্দ্র সিংহর এখন সেরকম বন্ধুত্ব না থাকলেও একসময় খুব ঘনিষ্ঠতা ছিল তাঁদের মধ্যে। বন্ধুত্বের সম্পর্কটা না থাকলেও স্মৃতিগুলো মুছে যায়নি। পরিচালক বলেন “সলমন ও ঐশ্বর্যার সম্পর্ক ছিল হিংস্র প্রেমের কাহিনী। তখন নায়িকা থাকতে শচীন তেন্ডুলকরের আবাসনেই।মাঝে মাঝেই সলমন যাতায়াত করতেন। অনেকেই সেই কাহিনী জানেন। আমি যদিও ঐশ্বর্যকে চিনতাম ওর আগের সম্পর্ক থেকে। যদিও কোনদিন আমাদের বন্ধুত্ব হয়নি।” পরিচালক জানান , ইন্ডাস্ট্রিতে খুব বেশি সম্পর্কে জড়াননি ঐশ্বর্য। নিজের ব্যক্তিগত জীবনকে সবকিছু আড়ালেই রাখতে চাইতেন অভিনেত্রী। এরপরই তিনি বলেন ,”সলমনের আগে ঐশ্বর্যা সম্ভবত সুপারমডেল রাজীব মুলচন্দনীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন। কিন্তু সেই সম্পর্ক নিয়ে যে খুব আলোচনা হয়েছিল , তা নয়।”
Tollyworld। Edited by: Priti Karmakar
Jan 31, 2026









