Home OTT এই সপ্তাহে ওটিটি জুড়ে কোন কোন ছবি?

এই সপ্তাহে ওটিটি জুড়ে কোন কোন ছবি?

15
0

ধুরন্ধর ২ বর্তমানে প্রেক্ষাগৃহে আলোড়ন সৃষ্টি করছে। তবে এই সপ্তাহ জুড়ে অর্থাৎ ৭ থেকে ১২ এপ্রিল জুড়ে থাকছে ওটিটি প্লাটফর্মে চমৎকার সব কনটেন্ট। কোন কোন ছবি থাকছে এই সপ্তাহে?

দ্য বয়েজ সিজন ৫ – এটি একটি সুপারহিরো সিরিজ। এবং এর শেষ সিজন শুরু হতে চলেছে। হোমল্যান্ডর ও বুচারের মধ্যকার চূড়ান্ত লড়াই দেখার জন্য অধীর আগ্রহে থাকা ভক্তদের অপেক্ষার অবসান অবশেষে এই সপ্তাহে হতে চলেছে। সিরিজটি আগামী ৮ এপ্রিল থেকে প্রাইম ভিডিওতে মুক্তি পাবে।

ও রোমিও – শহীদ কাপুর এবং তৃপ্তি ডিমরি অভিনীত ও রোমিও প্রেক্ষাগৃহে মুক্তির পর ওটিটি প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করতে চলেছে। বিশাল ভরদ্বাজ পরিচালিত এই চলচ্চিত্রটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত একটি প্রতিশোধ মূলক ড্রামা। এতে আরো অভিনয় করেছেন নানা পাটেকর, অবিনাশ তিওয়ারি, দিশা পাটানি, রণদীপ হুদা, ফরিদা জালাল এবং বিক্রান্ত ম্যাসি সহ এক ঝাঁক তারকা অভিনেতা। চলচ্চিত্রটি আগামী ১০ এপ্রিল প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়ার কথা আছে।

image 2

তু ইয়া ম্যায় – এই সপ্তাহের ওটিটি মুক্তির তালিকায় রয়েছে বিজয় নাম্বিয়ার পরিচালিত তু ইয়া ম্যায়। এটি একটি সারভাইবাল ট্রেলার। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সানায়া কাপুর এবং আদর্শ গৌরব। চলচ্চিত্রটি থাই সিনেমা দ্য পুল এর একটি অনুষ্ঠানিক রিমেক। দর্শকরা ১০ এপ্রিল থেকে নেটফ্লিক্সে এটি দেখতে পাবেন।

থাই কিঝাভি – এটি একটি তামিল ড্রামা। যেখানে রাধিকা শরৎকুমার একজন তেজস্বী, ৭০ বছর বয়সী মহাজনের ভূমিকায় অভিনয় করেছেন। ছবিটি পরিচালনা করেছেন শিবকুমার মুরুগেসান। থাই কিঝাভি এর আগে বক্স অফিসে ১৫০ কোটি রুপি সংগ্রহ করেছিল। এখন ছবিটি ওটিটি প্লাটফর্মে আসছে এবং ১০ এপ্রিল থেকে জিও হটস্টারের স্ট্রিমিং এর জন্য উপলব্ধ হবে।

থ্র‍্যাশ – এটি একটি সার্ক সারভাইভাল থ্রিলার চলচ্চিত্র। এর কাহিনী একটি ভয়ংকর সামুদ্রিক ঝড়কে কেন্দ্র করে আবর্তিত হয়, যা একটি শহরে আঘাত হানে এবং সাথে থাকে ভয়ংকর হাঙ্গরের আক্রমণ। শহরের বাসিন্দারা বেঁচে থাকার এবং নিজেদের রক্ষা করার জন্য সংগ্রাম করে। থ্র‍্যাশ চলচ্চিত্রটি ১০ এপ্রিল থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং এর জন্য উপলব্ধ হবে।

ইউফোরিয়া সিজন ৩ – হলিউডের প্রশংসিত সিরিজ ইউফোরিয়া তার নতুন সিজন নিয়ে ফিরে আসছে। প্রায় চার বছরের অপেক্ষার পর এটি আসছে। সাসপেন্স, থ্রিল এবং অ্যাকশনে ভরপুর এই সিরিজে অভিনয় করবেন এরিক ডেন, ট্রিসা পেতাস, জ্যাকব এলোর্ড, নাতাশা লিওন, এলি রথ ও কোয়ামে প্যাটারসনের মতো তারকারা। এই সিরিজটি আগামী ১২ এপ্রিল থেকে এইচবিও ম্যাক্স এ স্ট্রিমিং শুরু হবে।

image 4

Tollyworld। Edited by: Priti Karmakar

Apr 07, 2026