Home OTT ওটিটি তে কি কি চমক ?

ওটিটি তে কি কি চমক ?

9
0

আগামী কয়েক দিনে ওটিটি তে দেখা যাবে কোন কোন ছবি?

image 76

কেনেডি‘ – অনুরাগ কাশ্যপের বহু প্রতীক্ষিত ছবি কেনেডি মুক্তি পেতে চলেছে ২০ ফেব্রুয়ারি। জি ফাইভ এ মুক্তি পাবে এই থ্রিলার ঘরানার ছবি। এই ছবির মুক্তিতে নানা রকম বাধা ছিল। অবশেষে সমস্ত বাধা কাটিয়ে মুক্তি পেতে চলেছে এই ছবি। এই ছবিতে অভিনয় করেছেন রাহুল ভট্ট, সানি লিওন, মেঘা বর্মন ও করিশ্মা মোদি।

আদালত ও একটি মেয়ে‘ – কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত এই সিরিজ মুক্তি পাবে ২০ ফেব্রুয়ারি। এই সিরিজে বাসবদত্তা চট্টোপাধ্যায় কে দেখা যাবে উকিলের চরিত্রে। ছবির মুখ্য চরিত্রে রয়েছেন কৌশানী মুখোপাধ্যায়। এটি মুক্তি পাচ্ছে হইচইতে।

image 78

দ্য নাইট এজেন্ট‘ (সিজন ৩) – এই ছবির তৃতীয় সিজন নিয়ে অপেক্ষায় ছিল দর্শকম মহল। অবশেষে ১৯ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে এই সিরিজ। হে সিরিজে অভিনয় করেছেন গ্যাব্রিয়েল বাসো, লুই হার্থাম ও জেনিফার মরিসন।

image 79

৫৬ ডেজ‘ – এটি রহস্য ও রোমাঞ্চে ভরা একটি প্রেমের গল্প। এটি অ্যামাজন প্রাইম ভিডিওই ১৮ ফেব্রুয়ারি মুক্তি পাবে।

দ্য সুইডিস কানেকশন’ – ইতিহাস নির্ভর এই ছবি মুক্তি পাবে ১৯ ফেব্রুয়ারি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এক সুইডিস আমলা কিভাবে ইহুদীদের জীবন রক্ষা করেছিলেন, তা নিয়ে তৈরি এই গল্প মুক্তি পাবে নেটফ্লিকসে।

image 81

Tollyworld। Edited by: Priti Karmakar

Feb 15 , 2026