Home OTT ‘ওয়ার মেসিন’ ওটিটিতে কখন-কোথায়?

‘ওয়ার মেসিন’ ওটিটিতে কখন-কোথায়?

18
0

অ্যালান রিচসন ও স্টিফান জেমসের সাইন্স ফিকশন অ্যাকশন থ্রিলার ‘ওয়ার মেশিন’ স্ট্রিমিং হতে চলেছে ওটিটি প্লাটফর্মে। প্যাট্রিক হিউজেস পরিচালিত এই ছবি প্রথমে ১২ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বড় পর্দায় মুক্তি পায়। এবার এটি আসতে চলেছে ওটিটি প্লাটফর্মে। কখন কোথায় দেখা যাবে ‘ওয়ার মেশিন’?

অ্যালান রিচসন ও স্টিফান জেমস অভিনীত এই সিনেমাটি প্রাথমিকভাবে ১২ ফেব্রুয়ারি , ২০২৬ তারিখে মুক্তি পায় অস্ট্রেলিয়ার বড় পর্দায়। পরে এটি বিশ্বব্যাপী ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সে প্রিমিয়ার হয় ৬ মার্চ, ২০২৬ তারিখে। বর্তমানে এই সাইন্স ফিকশন থ্রিলারটি দর্শকরা নেটফ্লিক্সে ইংরেজি, হিন্দি , তামিল এবং তেলেগু সহ একাধিক ভাষায় দেখতে পারবেন।

image 29

‘ওয়ার মেসিন’ একজন কমব্যাট ইঞ্জিনিয়ারের গল্প। বর্তমানে ছবিটির IMDb রেটিং ৬.৫। অ্যালান রিচসন ও স্টিফান জেমস ছাড়াও ‘ওয়ার মেসিনে’ ডেনিস কোয়েড, জয় কোর্টনি, এসাই মোরালেস, ব্লেক রিচার্ডসন, কেইনান লন্সডেল, ড্যানিয়েল ওয়েবার, অ্যালেক্স কিং এবং জ্যাক প্যাটেন গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। নেটফ্লিক্স, লায়ন্সগেট , হিডেন পিকচার্স, হিউজ ফিল্ম এবং রেঞ্জ মিডিয়া পার্টনারসের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন প্যাট্রিক হিউজেস, টড লিবারম্যান এবং আলেকজান্ডার ইয়ং।

Tollyworld। Edited by: Priti Karmakar

Mar 08 , 2026