জনপ্রিয় কোরিয়ান জম্বি শো ‘অল অফ আস আর ডেড’ সিজন ২ নিয়ে অপেক্ষায় অনুরাগীরা। জানা যাচ্ছে, ‘অল অফ আস আর ডেড’ সিজন ২এর শুটিং শেষ হলেও , ওটিটি রিলিজের তারিখ এখনো ঘোষণা করা হয়নি। পোস্ট প্রোডাকশনের কারণে এটি ২০২৬ সালের শেষের দিকে ২০২৭ সালের প্রথম দিকে মুক্তি পেতে পারে। বেশ কয়েক মাস শুটিংয়ের পর অবশেষে ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এর চিত্রগ্রহণ শেষ হয়েছে। ভক্তরা এখন ওটিটি রিলিজের অপেক্ষায়।
বেশ কিছু প্রতিবেদনে বলা হয়েছে সিজন টু এর শুটিং সম্পূর্ণ শেষ হয়নি। শোনা গেছিল, এর শুটিং কয়েকবার বিলম্বিত হয়েছে। গুজব রটেছিল কাস্ট এবং টিমের মধ্যে দ্বন্দ্ব হওয়ারও। তবে সমস্ত বাধা কাটিয়ে প্রযোজনা প্রক্রিয়ার প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে ‘অল অফ আস আর ডেড’ সিজন ২ এর শুটিং। এটি সম্পূর্ণ হতে প্রায় সাত মাস সময় লেগেছিল।

‘অল অফ আস আর ডেড’ সিজন ২ কবে মুক্তি পাচ্ছে ?
নেটফ্লিক্স থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে পূর্ববর্তী প্রতিবেদনে ২০২৬ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছিল। যেহেতু সিরিজটিতে প্রচুর স্পেশাল ইফেক্ট এবং পোস্ট প্রোডাকশন কাজ রয়েছে তাই জম্বি সিরিজের জন্য প্রয়োজনীয় অনেক কাজ রয়েছে। তাই ইন্ডাস্ট্রির অনেকেই এখন অনুমান করেছেন যে প্রিমিয়ারের তারিখ ২০২৭ সালের প্রথম দিকে করে দেওয়া হতে পারে। ভক্তদের এখন শুধু অপেক্ষার পালা। দ্বিতীয় সিজনে পার্ক জি-হু ( নাম ওন-জো), ইউন চান-ইয়ং (নাম লি চিওং সাং) এবং চো-ই হিউন (নাম চোই নাম-রা) এর মত পরিচিত মুখদের অন্তর্ভুক্ত হওয়ার আশা করা হচ্ছে।

Tollyworld। Edited by: Priti Karmakar
Feb 28 , 2026









