রোমাঞ্চকর নাটক থেকে শুরু করে চরিত্র নির্ভর গল্প পর্যন্ত এই বছরের অস্কার মনোনীত চলচ্চিত্র গুলোর তালিকা সিনেমার অবিশ্বাস্য বৈচিত্র্য তুলে ধরেছে। যদি প্রেক্ষাগৃহে এই সিনেমাগুলো দেখতে যেতে মিস করেন তবে আপনার জন্য সুখবর। বেশ কয়েকটি সিনেমা ইতিমধ্যেই অনলাইনে স্ট্রীম করার জন্য উপলব্ধ রয়েছে। সর্বাধিক মনোনয়ন পাওয়া চলচ্চিত্র সিনারস, লিওনার্দো ডিক্যাপ্রিওর ওয়ান ব্যাটেল আফটার আনাদার থেকে শুরু করে ব্র্যাড পিটের মোটরস্পোর্টস ড্রামা এফ১: দ্য মুভি পর্যন্ত, এই চলচ্চিত্র গুলো আপনি ওটিটিতে কোথায় দেখতে পারবেন তা এখানে দেওয়া হলো –

সিনার্স – রায়ান কুগলারের পিরিওড ড্রামা হরর চলচ্চিত্র সিনার্স ৯৮ তম একাডেমী আওয়ার্ডসে ১৬টি অস্কার মনোনয়ন পেয়ে ইতিহাস তৈরি করেছে, যা কোন একক চলচ্চিত্রের জন্য এযাবৎকালের সর্বোচ্চ সংখ্যা। ১৯৩০ এর দশকের মিসিসিপির প্রেক্ষাপটে নির্মিত এই চলচ্চিত্রের কাহিনী স্মোক ও স্ট্যাক নামের দুই জমজ ভাইকে কেন্দ্র করে আবর্তিত হয়। যারা প্রথম বিশ্বযুদ্ধের সৈনিক এবং স্থানীয় কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের জন্য একটি জুক জয়েন্ট খুলে নতুন করে জীবন শুরু করার আশায় নিজেদের শহরে ফিরে আসে। এটি দেখতে পাবেন প্রাইম ভিডিও এবং জিও হটস্টারে।

সেন্টিমেন্টাল ভ্যালু – নরয়েজিও মনস্তাত্ত্বিক ড্রামা সেন্টিমেন্টাল ভ্যালু পরিচালনা করেছেন জোয়াকিম ট্রিয়ার এবং এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রেনেট রেইনসভে, স্টেলান স্কার্সগার্ড ও ইঙ্গা ইবসডোটার লিলিয়াস। চলচ্চিত্রটির কাহিনী নোরা ও অ্যাগনেস নামের দুই বোনকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। যারা তাদের বিচ্ছিন্ন বাবা, একসময়ের খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক গুস্তাভের সাথে পুনরায় মিলিত হয়। এটি প্রাইম ভিডিও এবং মুবিতে দেখা যাবে।

ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার – পল থমাস অ্যান্ডারসন পরিচালিত ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও, শন পেন , বেনিসিও দেল তোরো, টেয়ানা টেইলর এবং রেজিনা হল। সিনেমার গল্পটি একজন প্রাক্তন বিপ্লবী কে কেন্দ্র করে যিনি তার মেয়ের সাথে লোকচক্ষুর আড়ালে জীবন যাপন করেন। প্রাইম ভিডিও এবং জিও হটস্টারে দেখতে পাবেন।

এফ১ : দ্য মুভি – এটি একটি উত্তেজনাপূর্ণ রেসিং ড্রামা, যেখানে ব্র্যাড পিট একজন অভিজ্ঞ ফর্মুলা ওয়ান ড্রাইভার এর ভূমিকায় অভিনয় করেছেন। যিনি ক্যারিয়ার জীবনে একটি দুর্ঘটনার বহু বছর পর খেলায় ফিরে আসেন। এটি পরিচালনা করেছেন টপ গান ম্যাভেরিক খ্যাত পরিচালক জোসেফ কোসিনস্কি। এটি দেখা যাবে অ্যাপেল টিভি।
Tollyworld। Edited by: Priti Karmakar
Mar 17, 2026









