Home OTT মাস জুড়ে ওটিটিতে কে কে?

মাস জুড়ে ওটিটিতে কে কে?

8
0

নতুন বছরের জানুয়ারি জুড়ে ওটিটিতে ছিল নানা রকমের ওয়েব সিরিজ ও ছবি। একইভাবে ফেব্রুয়ারিতেও রয়েছে নানা চমক। মাস জুড়ে থাকছে কারা –

image 1

দ্য রাজা সাব – প্রভাস অভিনীত তেলেগু ছবি দ্য রাজা সাব মুক্তি পেয়েছে কিছুদিন আগেই। অ্যালজাইমারের রোগীকে কেন্দ্র করে তৈরি এই ছবিতে প্রভাস ছাড়াও রয়েছেন সঞ্জয় দত্ত, নিধি আগরওয়াল, মালবিকা মোহনন। আগামী ৬ ফেব্রুয়ারি জিওহটস্টারে মুক্তি পাবে এই ছবি।

image 2

দা লিঙ্কন লইয়ার (সিজন ৪) ৫ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাবে দ্য লিঙ্কন লইয়ার সিজন ৪। এর প্রথম তিনটি সিজন ভালো সাড়া ফেলেছিল।

image 3

পরাশক্তি – প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর এই ছবিটি সফল হয়নি। মুক্তি পাওয়ার পর বিপুল বিতর্কে জড়িয়ে ছিল এই ছবি। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে নেতিবাচক ভঙ্গিতে দেখানোর অভিযোগ উঠেছিল পরাশক্তির বিরুদ্ধে। সেই ছবি এবার ওটিটিতে। জি ফাইভে এই ছবি মুক্তি পাবে ৭ ফেব্রুয়ারি।

image 4

কোহরা (সিজন ২) – এক মহিলার নৃশংস হত্যা রহস্য নিয়ে তৈরি এই গল্পে অভিনয় করেছেন মোনা সিংহ, রণবিজয় সিংহ , পূজা ভামরাহ ও অনুরাগ আরোরা। নেটফ্লিক্সে ১১ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে এর দ্বিতীয় সিজন।

image 6

দ্য কনজিউরিং : লাস্ট রাইটস – ২০২৫ এর সেপ্টেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এই ছবি। এই ছবির দর্শকসংখ্যা বিপুল। ওটিটিতে এই ছবি আসতে চলেছে ১৩ ফেব্রুয়ারি জিয়োহটস্টারে।

Tollyworld। Edited by: Priti Karmakar

Feb 02, 2026