খুন, রহস্য , প্রেম অধিকারবোধ, যৌনতা – এইসব কিছুর মেলবন্ধনে একগুচ্ছ ছবি মুক্তি পাচ্ছে প্রেমের সপ্তাহে। এই সপ্তাহে প্রেক্ষাগৃহে যুগলদের ভিড় বাড়ার আশা করছেন নির্মাতারা। কি কি ছবি মুক্তি পাচ্ছে ভ্যালেন্টাইনস উইকে?

ও রোমিও – বিশাল ভরদ্বাজের এই ছবি ঘিরে বিতর্ক ছিল প্রথম থেকেই। হুসেন উস্তরার জীবন দেখানো হবে এই ছবিতে, কিন্তু উস্তরার কন্যা প্রথম থেকেই দাবি করে এসেছেন যে, ছবি তৈরীর সময় তাদের অনুমতি নেওয়া হয়নি। তাঁর অভিযোগ, তার বাবাকে এই ছবিতে নেতিবাচক ভঙ্গিতে তুলে ধরা হয়েছে। তবে নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে হুসেন জেইদির লেখা মাফিয়া কুইন অফ মুম্বই নামে একটি বইয়ের উপর ভিত্তি করে এই ছবিটি তৈরি করা হয়েছে। ছবিটি শহীদের সঙ্গে তৃপ্তি ডিমরী ও দিশা পটানির রসায়ন দেখার অপেক্ষায় দর্শক মহল।

মন মানে না – এক সময় দেব-কোয়েল জুটির মন মানে না আলোড়ন ফেলেছিল বিনোদন জগতে। এবার একেবারে আলাদা জুটি সামনে আসছে দর্শকদের। জুটি বাঁধছেন ঋত্বিক ভৌমিক ও হিয়া চট্টোপাধ্যায়। সৌম্য মুখোপাধ্যায়ও। নতুন জুটি কে উৎসাহ দিতে ছবির প্রচারে পৌঁছে গিয়েছিলেন দেব। পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ‘মন মানে না’ কতটা সাড়া ফেলবে সেটাই দেখার।

তু ইয়া ম্যায় – আদর্শ গৌরব এবং শানায়া কাপুর এর জুটি সামনে আসছে এই ছবির মাধ্যমে। দুই নেটপ্রভাবী জীবনকে ঘিরে তৈরি এই ছবি। দুই নেট প্রভাবী একসাথে একটি কাজ করতে গিয়ে কুমিরের খপ্পরে পড়ে। মুহূর্তে বদলে যায় পরিস্থিতি। প্রেম থেকে রহস্য – সব নিয়ে সেই গল্পই বলবে এই ছবি।

ক্রাইম ১০১ – প্রেমের মাস মানেই যে শুধু প্রেমের গল্পই দেখতে হবে এমন নয়। সাথে থাকছে ক্রাইম থ্রিলারও। লস এঞ্জেলেসের হাইওয়ে ১০১ এ পর পর গয়না চুরির ঘটনা নিয়ে তৈরি এই গল্প।
এছাড়াও এমিলি ব্রন্টের লেখা উপন্যাস থেকে তৈরি করা ছবি ‘উদারিং হাইটস্‘ থাকছে এই সপ্তাহে। এই ছবি অদম্য প্রেম এবং প্রতিশোধ এর গল্প বলবে। থাকছে ‘অদম্য‘। রঞ্জন ঘোষাল পরিচালিত এই ছবি নিবেদন করেছেন অপর্না সেন। খুবই সাদামাটা এই ছবি শুটিং হয়েছে সুন্দরবনের কাকদ্বীপে।
Tollyworld। Edited by: Priti Karmakar
Feb 13 , 2026









