বিগ বস ১৯ থেকেই অমল মল্লিকের নাম আলোচনায় ছিল ভালোই। অন্যদিকে তাঁর সহ প্রতিযোগী ফারহানা ভাটকে নিয়েও চলেছে নানান আলোচনা। এবার সংগীত পরিচালক অমল মল্লিক ও ফারহানা ভাট একটি আসন্ন মিউজিক ভিডিওতে জুটি বাঁধলেন। যার নাম ‘ইয়েহিন গুজার দুন’।

শনিবার অমল এবং ফারহানা ‘ইয়েহিন গুজার দুন’ এর প্রথম ঝলক প্রকাশ করেছেন। ভিজ্যুয়ালে দেখা যাচ্ছে অমল একটি পিয়ানো হাতে বসে আছেন এবং ফারহানা তার বাহু জড়িয়ে পাশে বসে আছেন। পোস্টার প্রকাশ করে লেখা হয়েছে “প্রথম লুক উন্মোচন। #YahinGuzaarDoon #ComingSoon”। ছবি প্রকাশের সাথে সাথে তারা নিশ্চিত করেছে যে গানটিও আসতে চলেছে। গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল। প্রকাশের পর পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ছবিটি এবং সাথে সাথেই ভক্তরা নানা রকম মন্তব্য করতে থাকে এবং ভালোবাসায় ভরিয়ে দেয়। বিগ বস ১৯ এর অভিনেত্রী কণিকা সদানন্দ তাদের উৎসাহিত করেছেন এবং লিখেছেন “ওয়াহ ওয়াহ”। অন্য একজন অনুরাগী মন্তব্য করেছেন “শ্রেয়া ঘোষাল এক্স আমল মল্লিক – সর্বদাই একজন মাস্টারপিস এবং ব্যাঙ্গার।” অন্যজনের মন্তব্য “রসায়নটা খুব সুন্দরভাবে মিশে যাচ্ছে।” ভিজ্যুয়াল দেখে মুগ্ধ হয়ে ভক্তরা লিখেছেন “আহ…এত মিষ্টি পোস্টার।” অন্যজনের কথায় “রসায়ন আলোকিত, গান আলোকিত।”

চর্চা শুরু হয়েছে অমল মল্লিক এবং ফারহানা ভাটের রসায়ন নিয়েও। সম্প্রতি মুম্বাইতে অমল মল্লিকের একটি লাইভ পারফর্মেন্সের পর এই গুঞ্জন আরও তীব্র হয়ে ওঠে। লাইভ পারফরমেন্সের সময় ফারহানা ভাটের মঞ্চে আশ্চর্যজনক আগমন ঘটে। যুগলে ‘ইয়েহিন গুজার দুন’ ছবির টিজারের সাথে নাচ করেন। এই অনুষ্ঠানের বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই।
Tollyworld। Edited by: Priti Karmakar
Feb 10 , 2026









