বিনোদন জগতে এক আলোড়ন ফেলতে চলেছে ২০২৬ সাল। বলিউড এর সেরা বছর হতে চলেছে ২০২৬ সাল। বেশ কিছু এমন ছবি আসতে চলেছে যা তুফান তুলতে পারে গোটা নেট পাড়ায়। কি কি ছবি আসতে চলেছে নতুন বছরে?
বেশ কয়েক দিন ধরেই চর্চা চলেছে রণবীর কাপুর ও সাই পল্লবী অভিনীত রামায়ণ ছবি নিয়ে। বেশ বিতর্কও সৃষ্টি হয়েছে এই ছবির অভিনেতা অভিনেত্রী নিয়ে।২০২৬ এই শ্রীরামচন্দ্র অবতারে দেখা যাবে রণবীর কাপুর কে , যার জন্য তিনি মাছ মাংস খাওয়া ছেড়েছেন কিনা সেই নিয়েও বিতর্ক চলেছে বেশ কিছু দিন।
২০২৬ এই আসতে চলেছে অনুরাগ বসুর আগামী রোমান্টিক ছবি। যার মুখ্য চরিত্রে থাকবেন কার্তিক আরিয়ান ও শ্রীলীলা। তাঁদের নিয়ে প্রেমের গুঞ্জন ছিল আগে থেকেই , তবে পর্দার প্রেম কতটা জমবে সেটাই দেখার জন্য মুখিয়ে রয়েছে দর্শকমহল।
এরপর অভিজিৎ শিরীষ দেশপান্ডে পরিচালিত ছবিতে দেখা যাবে তামান্না ভাটিয়া এবং সিদ্ধান্ত চতুর্বেদী এর জুটি। যাঁরা অভিনয় করবেন ভি. শান্তরম এর জীবনী ছবিতে। তামান্না, জয়শ্রী চরিত্রে অভিনয় করছেন।
বেশ কিছু নতুন ছবি গুলোর মধ্যে রয়েছে “লাইকি লাইকা”। যেখানে অভিনয় করছেন রবীনা ট্যান্ডনের মেয়ে রাশা থডানী। বিপরীতে থাকবেন অভয় বর্মা। এই ছবির মাধ্যমে বর্তমান প্রজন্মের প্রেম-সম্পর্ক, বিচ্ছেদ এর কথা উঠে আসবে।
একইভাবে শানায়া কাপুর-আদর্শ গৌরবও বড় পর্দায় প্রথমবার জুটি বাঁধছেন “তু ইয়া ম্যায়” তে। এই ছবি মুক্তি পাবে প্রেম দিবসের আগের দিন অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি।
২০২৬ যেন হতে চলেছে ছবি মুক্তির বছর। একগুচ্ছ ছবি এই বছর মুক্তি পাচ্ছে। প্রেম ও মহাকাব্যের মধ্যে এখন দেখার পালা কে হতে পারে ২০২৬ এর “বাজিগর”।
Tollyworld। Edited by: Priti Karmakar
Jan 03, 2026









